সেনা-সৈনিককে মুখ্যমন্ত্রী করাই টার্গেট উদ্ধবের, বাবার প্রতিশ্রুতি পালনে বার্তা বিজেপিকে

‘আমি বালাসাহেবকে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমি কোনও শিব সৈনিককে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী করব। আমি সেই প্রতিশ্রুতি পূরণ করতে বদ্ধপরিকর। তা তিনি করবেনই। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হবেন কোনও সেনা সৈনিক।’

প্রয়াত শিবসেনা সুপ্রিমো বাল ঠাকরের প্রতিশ্রুতি পালন করতে বদ্ধপরিকর ছেলে উদ্ধব। তিনি বলেন, 'আমি বালাসাহেবকে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমি কোনও শিব সৈনিককে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী করব। আমি সেই প্রতিশ্রুতি পূরণ করতে বদ্ধপরিকর। তা তিনি করবেনই। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হবেন কোনও সেনা সৈনিক।'

শিবসেনা কখনও ছুরি মারবে না পিছন থেকে

শিবসেনা কখনও ছুরি মারবে না পিছন থেকে

সম্প্রতি তিনি বান্দ্রার রং শারদা অডিটোরিয়ামে কর্মিসভায় বর্তমান সেনাপ্রধান উদ্ধব ঠাকরে কর্মীদের উদ্দেশ্যে বলেন, জোট যদি বাস্তবায়িত হয় শিবসেনা কখনও ছুরি মারবে না পিছন থেকে। আমরা প্রকাশ্যেই বলছি, মহারাষ্ট্রে সেনা ক্ষমতা পেতে চায়। এটাই তাঁদের স্বপ্ন। তবে কখনও জোটকে ছুরি মেরে নয়।

বিজেপির সঙ্গে জোট হলে শিবসেনা

বিজেপির সঙ্গে জোট হলে শিবসেনা

তিনি বলেন, আমি মহারাষ্ট্রে ক্ষমতায় ফিরতে চাই। তাই আমি ২৮৮টি আসন থেকে প্রার্থীদের জেতার আহ্বান জানিয়েছি। আমি সব আসনেই দলকে আরও শক্তিশালী করতে চাই। বিজেপির সঙ্গে জোট হলে শিবসেনা যে আসনগুলিতে প্রতিদ্বন্দ্বিতা করছে সেগুলিতে জয় সুনিশ্চিত করতে পারবে।

দল ও জোটসঙ্গীদের প্রতি অনুগত থাকার আহ্বান

দল ও জোটসঙ্গীদের প্রতি অনুগত থাকার আহ্বান

তিনি বলেন, শিবসেনা যে নির্বাচনী এলাকায় প্রতিদ্বন্দ্বিতা করবে সেখানে আমাদের নির্বাচনী প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। আমরা তা আরও সুনিশ্চিত করতে চাই। তিনি দল ও জোটসঙ্গীদের প্রতি অনুগত থাকার জন্য কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছিলেন।

শিব সৈনিকদের বিশ্বাস প্রার্থী উদ্ধব

শিব সৈনিকদের বিশ্বাস প্রার্থী উদ্ধব

উদ্ধব ঠাকরে বলেন, শিব সৈনিকরা যদি আমাকে বিশ্বাস করে এবং আমার সাথে থাকে তবে আমি আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি, আমরা রাজনৈতিক পথে এগিয়ে যেতে পারব। এদিন এনসিপি-র সিনিয়র নেতা অজিত পাওয়ারকে বিদ্রূপ করে ঠাকরে বলেন, আমি রাজনীতি ছেড়ে কৃষিকাজ করব না। আমি শিব সৈনিক হিসাবে কাজ করব।

বিজেপি ও শিবসেনা জোট চূড়ান্ত হওয়ার সম্ভাবনা

বিজেপি ও শিবসেনা জোট চূড়ান্ত হওয়ার সম্ভাবনা

রবিবার মুম্বইয়ে বিজেপি ও শিবসেনা জোট চূড়ান্ত হওয়ার সম্ভাবনা। শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের একটি যৌথ সংবাদ সম্মেলনে এই আসন ভাগাভাগি চুক্তির বিষয়ে ঘোষণা করা হতে পারে। তিনি বলেন, অমিত শাহের সঙ্গে জোট আলোচনা ফলপ্রসূ হয়েছে। আমরা সমাধান সূত্রে পৌঁছতে পেরেছি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+