বিজেপির ইভিএম আছে, তাই আর শরিকদের দরকার নেই! উদ্ধবের কড়া জবাব শাহকে
২০১৯-এর আগে সমস্যা বাড়ছে বিজেপির। এক এক করে তো এনডিএ ছাড়ছে অনেকেই। এবার বিজেপির এক শরিক দিলেন কড়া হুঁশিয়ারি। বিজেপি সভাপতিকে কড়া জবাব শিবসেনার।
২০১৯-এর আগে সমস্যা বাড়ছে বিজেপির। এক এক করে তো এনডিএ ছাড়ছে অনেকেই। এবার বিজেপির এক শরিক দিলেন কড়া হুঁশিয়ারি। বিজেপি সভাপতি একলা চলার বার্তা দিয়েছিলেন শিবসেনাকে। তার জবাব দিলেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে। দলের মুখপত্র 'সামনা'য় তাঁর কড়া জবাব- বিজেপির ইভিএম আছে, এখন আর শরিকদের প্রয়োজন নেই।

বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ রবিবার এক জনসভা থেকে বার্তা দিয়েছিলেন জোট শরিকদের। বলেছিলেন, যারা এনডিএ-র বাইরে যাবে, তাদের পরাজয় অবশ্যম্ভাবী। তাঁর এই মন্তব্যকে খোঁচা দিয়ে শিবসেনা প্রধান জানান, বিজেপি এখন আর হিন্দুত্ববাদীদের সঙ্গে জোট চায় না বিজেপি। বিজেপি বদ্ধপরিকর ইভিএমের সঙ্গে জোট করতে।
শিবসেনার মুখপত্রে আরও লেখা হয়েছে, আসলে উদ্ধব ঠাকরের অযোধ্যা যাত্রা ও রামমন্দির নির্মাণের পক্ষে সওয়াল চিন্তা বাড়িয়েছে বিজেপির। সেই কারণেই বিজেপি এখন শরিকদের সঙ্গে জোট ভুলে অন্য উপায় অবলম্বন কররা চেষ্টা করছে ভোট জিততে। এ জন্যই ইভিএম মেশিনকে ঢাল করে ভোট জেতার অঙ্ক কষছে বিজেপি।
এর আগে বিরোধীরা বিজেপির বিরুদ্ধে ইভিএণ কটাক্ষ করেছিল। এখন দীর্ঘদিনের শরিক শিবসেনাও সেই খোঁটা দিল। দিন তিনেক আগে বিজেপির এক বৈঠকেও অমিত শাহ বলেছিলেন, শরিকদের সুবিধার জন্য বিজেপি কোনও ঝুঁকি নেবে না এবার। শিবসেনাকে নিশানা করে বিজেপি জানায়, তারা এবার মহারাষ্ট্রে ৪৮টির মধ্যে এককভাবে ৪০টি আসনে জেতার মতো জায়গায় রয়েছে। তারপরই বিজেপি বনাম শিবসেনা যুদ্ধ জারি হয়েছে রাজনৈতিক মহলে।












Click it and Unblock the Notifications