গান্ধী পরিবারের নিরাপত্তা কমানোয় কেন্দ্রকে তোপ শিবসেনার

নিরাপত্তা কমানো নিয়ে এবার গান্ধী পরিবারের পাশে দাঁড়াল শিবসেনা।

নিরাপত্তা কমানো নিয়ে এবার গান্ধী পরিবারের পাশে দাঁড়াল শিবসেনা। সরাসরি মোদী সরকারে বিরুদ্ধে আক্রমণ শানিয়ে শিবসেনা বলেছে, কারোর জীবন নিয়ে খেলার অধিকার তাদের নেই। শিবসেনার মুখপত্রে লেখা হয়েছে দিল্লি হোক বা মহারাষ্ট্র রাজনৈিতক নেতাদের নিরাপত্তা দেওয়া কেন্দ্রের দায়িত্বের মধ্যে পড়ে।

 গান্ধী পরিবারের নিরাপত্তায় কাটছাঁট

গান্ধী পরিবারের নিরাপত্তায় কাটছাঁট

গত কয়েকদিন ধরেই গান্ধী পরিবারের এসপিজি নিরাপত্তা প্রত্যাহার করা নিয়ে তোলপাড় হচ্ছে রাজনৈতিক মহল। দীর্ঘদিন ধরেই গান্ধী পরিবারের লোকেদের এসপিজি নিরাপত্তা দেওয়া হয়ে থাকে। রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী এই নিরাপত্তা পেয়ে থাকেন। কিন্তু হঠাৎ করে সেই নিরাপত্তা প্রত্যাহার করে নিয়েছে মোদী সরকার।

সংসদে প্রতিবাদ কংগ্রেসের

সংসদে প্রতিবাদ কংগ্রেসের

গান্ধী পরিবারের নিরাপত্তা কমানোর প্রতিবাদে সংসদে সরব হয়েছিলন কংগ্রেস। তাতে সামিল হয়েছিল তৃণমূল কংগ্রেস সহ একাধিক বিজেপি বিরোধী দল। প্রতিবাদে সংসদ অধিবেশন থেকে ওয়াকআউটও করেন তাঁরা। এই নিয়ে সংসদের বাইরেও মোদী সরকারের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছে কংগ্রেস।

 কংগ্রেসের পাশে দাঁড়াল শিবসেনা

কংগ্রেসের পাশে দাঁড়াল শিবসেনা

মহারাষ্ট্রে শিবসেনা-এনসিপি-কংগ্রেস জোট সরকার ক্ষমতায় আসার পরেই গান্ধী পরিবারের নিরপত্তা কমানো নিয়ে সরব হয়েছে শিবসেনা। দলীয় মুখপত্র সামনায় এই নিয়ে মোদী সরকারের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে প্রতিবেদন পেশ করা হয়েছে। মুখপত্রে লেখা হয়েছে যদি মোদীর মন্ত্রীরা নিরাপত্তা কমাতে ভয় পান তাহলে কেন গান্ধী পরিবারের নিরাপত্তা কমানো হল। যদিও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে দাবি করা হয়েছে গান্ধী পরিবার এখন এনেকটাই নিরাপদে রয়েছেন সেকারণেই এই নিরাপত্তা কমানোর সিদ্ধান্ত। শিবসেনার দাবি যেভাবে ইন্দিরা গান্ধী এবং রাজীব গান্ধী মারা গিয়েছেন তার পরে গান্ধী পরিবারের নিরাপত্তা কমানো উচিত হয়নি। কারণ কারোর জীবন নিয়ে েখলার অধিকার সরকারের নেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+