নারীর অবমাননা! অন্তর্বাস পরা ম্যানিকুইন সরানোর দাবি শিবসেনার
ধর্ষণ থেকে শ্লীলতাহানি নয় শিবসেনার কাছে নারী অবমাননার প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে অন্তর্বাস পরা ম্যানিকুইনরা। নামি, দামি ব্র্যান্ডের অন্তর্বাসের শোরুমে থরে থরে সাজানো থাকে এগুলি।
ধর্ষণ থেকে শ্লীলতাহানি নয় শিবসেনার কাছে নারী অবমাননার প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে অন্তর্বাস পরা ম্যানিকুইনরা। নামি, দামি ব্র্যান্ডের অন্তর্বাসের শোরুমে থরে থরে সাজানো থাকে এগুলি। সেটা অত্যন্ত দৃষ্টি কটূ এবং নারীর অবমাননাকর। তাই অবিলম্বে এই ম্যানিকুইনগুলিকে বেআইনি ঘোষণা করে সরিয়ে ফেলতে হবে। এমনই দাবিতে সোচ্ছার হয়েছে মারাঠা জাত্যাভিমানের ধ্বজাধারী শিবসেনা। অন্তর্বাস পরানো ম্যানিকুইন সরিয়ে ফেলার উদ্যোগ নেওয়ার জন্য বৃহন্মুম্বই পুরসভার (বিএমসি) কাছে দাবি জানিয়েছে তারা।

বিএমসির ল কমিটির চেয়ারপার্সন শিবসেনার শীতল মহাত্রে এই নিয়ে কড়া নির্দেশিকা জারি করে বলেছেন, অবিলম্বে এইধরনের অন্তর্বাস পরিহিত ম্যানিকুইন দোকান থেকে সরিয়ে ফেলতে হবে। ১৫ দিনের মধ্যে কাজ না হলে সংশ্লিষ্ট দোকানের মালিকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। প্রয়োজনে দোকানের লাইসেন্স পর্যন্ত বাতিল করা হতে পারে।
সূত্রের খবর গত ৬ বছর ধরে নাকি মুম্বই পুরসভার ল কমিটিতে এই নিয়ে অভিযোগ জানানো হচ্ছে। ম্যানিকুইন্স বেআইনি ঘোষণা করার ক্ষমতা বিএমসির নেই ঠিকই তবে দৃষ্টিকটূ ভাবে সাজানো ম্যানিকুইন রাখায় আপত্তি জানানো যায়। সেই প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মহাত্রে। শুধু ফুটপাথের দোকান নয়, শহরের সব শো রুম থেকেই এই ধরনের পোশাক পরানো ম্যানিকুইন তুলে নিতে বলা হয়েছে।












Click it and Unblock the Notifications