Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'অনুপ্রবেশকারী' বিজেপি নেতাকে ধরল শিবসেনা সরকার, জড়াল বাংলার নাম

পশ্চিমবঙ্গে ভোটের অন্যতম ইস্যু হল অনুপ্রবেশ (immigation)। যা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee) সরকারকে বারবার নিশানা করছে বিজেপি (bjp)। কিন্তু এবার বিজেপি নেতাকেই অনুপ্রবেশকারী অভিযোগে গ্রেফতার করেছে মহারাষ্

পশ্চিমবঙ্গে ভোটের অন্যতম ইস্যু হল অনুপ্রবেশ (immigation)। যা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee) সরকারকে বারবার নিশানা করছে বিজেপি (bjp)। কিন্তু এবার বিজেপি নেতাকেই অনুপ্রবেশকারী অভিযোগে গ্রেফতার করেছে মহারাষ্ট্রের শিবসেনা প্রশাসন (shiv sena administration)। তাতে অবশ্য পশ্চিমবঙ্গের (west bengal) নাম জড়িয়ে গিয়েছে। কেননা রুবেল শেখ নামে ওই ব্যক্তি নিজের পরিচয়পত্রের প্রমাণ হিসেবে পশ্চিমবঙ্গের ঠিকানা দিয়েছিলেন।

বিজেপি নেতাই যখন অনুপ্রবেশকারী

বিজেপি নেতাই যখন অনুপ্রবেশকারী

২০১১ সাল থেকে মুম্বইয়ে বসবাস করছেন রুবেল শেখ। গ্রেফতার হওয়ার আগে পর্যন্ত তিনি ছিলেন উত্তর মুম্বইয়ের সংখ্যালঘু সেলের প্রধান। পরিচয়পত্র হিসেবে আধার ছাড়াও, প্যান কার্ড জমা দিয়েছিলেন তিনি। তবে সেসবই ভুয়ো বলেই জানা গিয়েছে। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তাঁকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে মুম্বই পুলিশ।

শিবসেনার অভিযোগ

শিবসেনার অভিযোগ

এব্যাপারে সরব একসময়ে বিজেপির বন্ধু শিবসেনা। মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ রুবেল শেখকে বাংলাদেশি অনুপ্রবেশকারী বলে চিহ্নিত করেছেন। প্রকাশিত খবর অনুযায়ী, তিনি অভিযোগ করেছেন ভুয়ো নথি বানিয়ে দীর্ঘদিন ধরেই তিনি এদেশে থাকছিলেন। এব্যাপারে পুলিশের হাতে প্রমাণ রয়েছে বলে দাবি করেছেন তিনি। এই কাণ্ডের জেরে কার্যত বিপাকে পড়ে গিয়েছে বিজেপি। কেননা যেসময় বিজেপি শিবির পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে অনুপ্রবেশের জন্য চিহ্নিত করছে, সেই সময় তেমনই একজন অনুপ্রবেশকারী তাদের দলের পদাধিকারী হয়ে গিয়েছিল।

কটাক্ষ কংগ্রেসেরও

কটাক্ষ কংগ্রেসেরও

একদিকে শিবসেনার স্বরাষ্ট্রমন্ত্রী যখন বলছেন, বিজেপি নিজের দলের নেতাদের দেওয়া তথ্য যাচাই করে না, ঠিক সেই সময় মহারাষ্ট্র কংগ্রেসের মুখপাত্র কটাক্ষ করে বলছেন, নাগরিকত্ব সংশোধনী আইনে বিজেপি কর্মীদের জন্য অমিত শাহ কি বিশেষ ব্যবস্থা করেছেন? এব্যাপারে বিজেপির তরফে বলা হয়েছে, অভিযুক্ত নেতার দোষী সাব্যস্ত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এই ধরনের অন্যায়কে বিজেপি সমর্থন করে না বলেও জানিয়েছে গেরুয়া শিবির।

জড়িয়েছে বাংলার নাম

জড়িয়েছে বাংলার নাম

বিষয়টি বিজেপি আর শিবসেনা কিংবা মহারাষ্ট্রের ঘটনা হলেও, এতে জড়িয়েছে বাংলার নাম। বিজেপি নেতার জমা দেওয়া নথি পরীক্ষা করতে গিয়েই সব কিছু প্রকাশ্যে এসেছে। যে নথি ওই নেতা জমা দিয়েছিলেন, তাতে উল্লেখ করা হয়েছিল বাংলার উত্তর ২৪ পরগনার মালপোতা গ্রামে বাড়ি থাকার কথা উল্লেখ করেছিলেন। সেখানকার স্কুলের নথিও তিনি জমা দিয়েছিলেন। সেইসব নথি পরীক্ষা করতে গিয়ে মুম্বই পুলিশ হতবাক। প্রকাশিত খবর অনুযায়ী, তদন্ত চালাতে গিয়ে তারা দেখেন মালপোতা গ্রামে রুবেল বলে কেউ কোনও দিন ছিল না। এছাড়াও জমা দেওয়া স্কুলের সার্টিফিকেটটিও ভুয়ো বলে দাবি করা হয়েছে মুম্বই পুলিশের তরফে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+