Baba Siddique: নেপাল পালানোর আগেই বাবা সিদ্দিকিকে গুলি করা দুষ্কৃতী গ্রেফতার, লরেন্স গ্যাংয়ের কথা স্বীকার
Baba Siddique Murder: মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা এনসিপি নেতা বাবা সিদ্দিকির যার গুলিতে মৃত্যু হয়েছিল, সেই দুষ্কতী গ্রেফতার। নেপাল পালানোর ছক ছিল তার।
ধৃত শিব কুমারকে আজ উত্তরপ্রদেশের বাহরাইচ থেকে গ্রেফতার করা হয়েছে। ইউপি স্পেশ্যাল টাস্ক ফোর্স ও মুম্বই ক্রাইম ব্রাঞ্চের যৌথ অভিযানেই পুলিশের জালে ওই দুষ্কৃতী। এই খুনের ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে হলো ২৩।

গত ১২ অক্টোবর বান্দ্রা পূর্বে বিধায়ক-পুত্র জিশান সিদ্দিকির অফিসের বাইরেই বাবা সিদ্দিকির উপর গুলি চালায় দুষ্কৃতীরা। তিন জন শ্যুটার ছিল। শিব কুমার ধরা পড়ার ফলে সকলেই এখন পুলিশের জালে। বাবা সিদ্দিকিকে খুন করতে ৯.৯ এমএম পিস্তল ব্যবহার করেছিল শিব কুমাররা। ৬ রাউন্ড গুলি চালানো হয়।
পুলিশি জিজ্ঞাসাবাদে শিব কুমার স্বীকার করেছে, সে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য। বাবা সিদ্দিকি খুনের ঘটনার পরই লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের এক সদস্য ঘটনার দায় স্বীকার করেছিল। লরেন্স বিষ্ণোইয়ের ভাই আনমোল বিষ্ণোইয়ের কথাতেই তারা বাবা সিদ্দিকিকে খুন করেছে বলে জানিয়েছে শিব কুমার।
লরেন্স বিষ্ণোইয়ের ঘনিষ্ঠ শুভম লোনকর কয়েকবার শিব কুমারের সঙ্গে আনমোলের যোগাযোগ করিয়ে দিয়েছিল বলেও জানতে পেরেছে পুলিশ। পুলিশি জেরায় শিব কুমারই এই তথ্যগুলি দিচ্ছে। মুম্বই পুলিশ আগেই জানিয়েছিল, বাবা সিদ্দিকিকে যে শ্যুটাররা খুন করতে গিয়েছিল তাদের সঙ্গে যোগাযোগ ছিল আনমোলের। যোগাযোগ রাখতো স্ন্যাপচ্যাটের মাধ্যমে।
পুলিশের দাবি, আনমোল বাবা সিদ্দিকির পাশাপাশি তাঁর পুত্র জিশানের ছবিও দুষ্কৃতীদের দেখিয়েছিল আনমোল। জাল পাসপোর্ট নিয়ে আনমোল ওরফে ভানু দেশ ছেড়েছে আগেই। গত বছর তাকে কেনিয়া ও চলতি বছর কানাডায় দেখা গিয়েছে।
সলমন খানের বাড়িতে গুলিচালনা ও ২০২২ সালে পাঞ্জাবের সংগীতশিল্পী সিধু মুসেওয়ালা হত্যায় অভিযুক্ত আনমোল। এনআইএ-র মোস্ট ওয়ান্টেডের তালিকায় রয়েছে আনমোলের নাম। আনমোলকে গ্রেফতার করার ক্ষেত্রে তথ্য দিতে পারলে ১০ লক্ষ টাকা পুরস্কারও ঘোষণা করা হয়েছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications