২০১৯ সালে প্রায় ২৮৭ কোটি টাকার অনুদান পেলো শিরদি সাঁই বাবা মন্দির
২০১৯ সালে প্রায় ২৮৭ কোটি টাকার অনুদান পেলো শিরদি সাঁই বাবা মন্দির
চলতি বছরেই রেকর্ড পরিমাণ অনুদান পেতে দেখা গেল শিরদি সাঁই বাবা মন্দিরকে। সূত্রের খবর, ২০১৯ সালে এখনও পর্যন্ত প্রায় ২৮৭ কোটি ৬ লক্ষ ৮৫ হাজার টাকা অনুদান পেয়েছে এই মন্দিরটি।

পাশাপাশি এই বছর মন্দির কর্তৃপক্ষের কাছে ১৫৬ কোটি ৪৯ লক্ষ ২৩৫০ টাকার গোপন অনুদানও জমা পড়ে বলে জানা যাচ্ছে। একই সাথে মোট অনুদানের মধ্যে ৬০ কোটি ৮৪ লক্ষ ৮ হাজার ৫৯০ টাকা নগদ অনুদান এবং ২৩ কোটি ৩৫ লাখ ৯০ হাজার ৪০৯ টাকার চেক এবং ডিমান্ড ড্রাফট জমা পড়েছে বলেও খবর।
প্রসঙ্গত এর মধ্যে ২ কোটি ১৭ লক্ষ ৮৩ হাজার ৫১৫ টাকার মানি অর্ডার এবং ডেবিট ও ক্রেডিট কার্ডের মাধ্যমে ১৭ কোটি ৫৯ লক্ষ ১১ হাজার ৪২৪ টাকা জমা পড়েছে। পাশাপাশি ১৬ কোটি ২ লক্ষ ৫১ হাজার ৬০৬ টাকার অনলাইন পেমেন্ট হয় বলে জানা যাচ্ছে। পাশাপাশি এই বিপুল অঙ্কের অনুদানের মধ্যে ১৯০৪৮.৮৬০ গ্রাম সোনা এবং ৩৯১৭৫৭.৪৭০ গ্রাম রূপো আছে বলে জানা যাচ্ছে।
একই সাথে সাঁই বাবা ট্রাস্টের পূর্ববর্তী অনুদানের রেকর্ড খতিয়ে দেখলে দেখা যায় ২০১৮ সালের ২২শে ডিসেম্বর থেকে ২০১৯ সালের ১লা জানুয়ারি পর্যন্ত ১১ দিনে তারা প্রায় সাড়ে চোদ্দ কোটি টাকার অনুদান পায়। ক্রিস্টমাস ও নতুন বছর উপলক্ষে ছুটির মরসুমে ওই সময় প্রায় সাড়ে নয় লক্ষ মানুষ মন্দির পরিদর্শনে এসেছিলেন বলে অনুমান করা হয়।












Click it and Unblock the Notifications