স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ আনলেন প্রাক্তন স্বরাষ্ট্রসচিব

স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ আনলেন প্রাক্তন স্বরাষ্ট্রসচিব
নয়াদিল্লি, ১৪ জানুয়ারি : সম্প্রতি বিজেপিতে যোগ দেওয়া প্রাক্তন স্বরাষ্ট্র সচিব আর কে সিং এবার আঙুল তুললেন বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সুশীলকুমার সিন্দের দিকে। ভারতে দাউদকে নিয়ে আসার জন্য মার্কিন গোয়েন্দা সংস্থার সঙ্গে কথা হয়েছে বলে যে মন্তব্য কিছুদিন আগে করেছিলেন সুশীলকুমার তা সত্যি নয় বলে অভিযোগ আর কে সিংয়ের।

দাউদকে গ্রেফতারে মার্কিন সংস্থার সাহায্য,সুশীলকুমারের এই দাবি মিথ্যা : আর কে সিং

আর কে সিংয়ের বক্তব্য যদি আমাদের কোনও মিশনের জন্য অন্য কোনও দেশের সংস্থা সাহায্যও করে তা কখনওই জনসমক্ষে প্রকাশ করা উচিত নয়। আর যেখানে মার্কিন সংস্থা এফবিআই এমন কোনও প্রতিশ্রুতি দেয়ইনি। একই সঙ্গে সিং বলেন, দাউদ পাকিস্তানে আইএসএআই-এর ছত্রছায়ায় রয়েছে। সেখান থেকে দাউদকে গ্রেফতার করার জন্য এফবিআইএ-এর মদত নেওয়া হচ্ছে এমন ধরণের মন্তব্য হাস্যকর। এর কোনও ভিত্তিই নেই।

আর কে সিং বিজেপিতে যোগ দেওয়ার পর থেকে একের পর এখ অভিযোগ তুলেছেন কংগ্রেস নেতাদের উপরে। এবার তাঁর অভিযোগ, দাউদ ইব্রাহিমের ঘণিষ্ঠ এক শিল্পপতি যিনি ম্যাচ ফিক্সিংয়ের সঙ্গে যুক্ত তাকে দিল্লি পুলিশের জিজ্ঞাসাবাদ থেকে রক্ষা করার চেষ্টা করছেন সুশীলকুমার। সুশীলকুমারের বিরুদ্ধে পুলিশের কাজে রীতিমতো হস্তক্ষেপ করা এমনকী পুলিশ পোস্টিংয়ের জন্য টাকা নেওয়ার মতো গুরুতর অভিযোগও তুলেছেন সিং।

সিংয়ের তোলা অভিযোগের পাল্টা জবাব দিয়েছে কংগ্রেসও। জানিয়েছে, এত অভিযোগ থাকা সত্ত্বেও কেন সিং প্রধানমন্ত্রী বা ক্যাবিনেট সচিবের কাছে একথা জানাননি সিং? এদিকে সদ্য দলে আসা আর কে সিংয়ের পাশে দাঁড়িয়েছে বিজেপি। তাঁদের দাবি, সিন্দে মাঝে মধ্যেই এমন ভিত্তিহীন কথা বলেই থাকেন। তবে সিংয়ের অভিযোগ খতিয়ে দেখা হোক। আইপিএই বেটিং তদন্তে তাঁর হস্তক্ষেপ থেকে থাকলে তাঁকে তৎক্ষণাৎ অপসারণ করা হয় বলেও দাবী জানিয়েছে বিজেপি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+