Maharashtra: ফড়নবীশের ফোন পেয়ে অসুস্থতা নিয়েই মুম্বই ফিরছেন শিন্ডে; মহারাষ্ট্রে হচ্ছেটা কী?

Maharashtra: মহারাষ্ট্রে মহাজুটির সরকার গঠনের আগে মহানাটক অব্যাহত। গ্রামের বাড়িতে গিয়ে আচমকাই অসুস্থ বিদায়ী মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে (Eknath Shinde)। এদিকে ৫ ডিসেম্বর মহারাষ্ট্রে নতুন সরকারের শপথ গ্রহণ (Oath Taking) অনুষ্ঠান হওয়ার কথা। সূত্রের খবর রবিবারই অসুস্থতা সত্ত্বেও মুম্বই ফিরছেন শিন্ডে।

মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশই (Devendra Fadnavis) যে হচ্ছেন তা কার্যত স্পষ্ট হয়ে গিয়েছে। শিন্ডের অসুস্থতা শুনে এদিন তিনি বিদায়ী মুখ্যমন্ত্রীকে ফোন করেন বলে সূত্রের খবর। দুজনের ফোনে দীর্ঘক্ষণ কথা হয় বলে জানা গিয়েছে। এদিকে অসুস্থতা নিয়েই রবিবার সন্ধেয় মুম্বই ফিরে আসছেন শিন্ডে।

MAHARASHTRA

সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, শিন্ডের ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গিয়েছে তীব্র জ্বরে ভুগছিলেন শিন্ডে। তবে রবিবার কিছুটা সুস্থ বোধ করছেন তিনি। একদল চিকিৎসক তাঁকে পর্যবেক্ষণে রয়েছেন তিনি। মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রী নিয়ে জল্পনার মাঝেই রবিবারই ফের মুম্বই ফিরে আসছেন শিন্ডে। গ্রামের বাড়িতে গিয়ে হাওয়া বদলের কারণেই বিদায়ী মুখ্যমন্ত্রীর শরীর খারাপ হয়ে যায় বলে জানা গিয়েছে।

দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে জোট শরিকদের উপস্থিতিতে বৈঠকের পর সোজা সাতারার গ্রামের বাড়িতে পাড়ি দেন শিন্ডে। মুম্বইতে মহাজুটির বৈঠক থাকলেও তা বাতিল করেন তিনি। এরপরই শুরু হয় জল্পনা। মুখ্যমন্ত্রীর পদ ছাড়া নিয়ে অসন্তোষের জেরেই তিনি বাড়ি ফিরে গিয়েছেন বলে জল্পনা উসকে দেয় রাজনৈতিক মহলের একাংশ।

শাহের সঙ্গে বৈঠক ইতিবাচক হয়েছে বলেই জানান শিন্ডে। মুখ্যমন্ত্রী হিসেবে দেবেন্দ্র ফড়নবীশকেই তিনি সমর্থন জানিয়েছেন বলেও খবর। যদিও শিন্ডে অসন্তুষ্ট নন বলেই দাবি শিবসেনা সমর্থকদের। শারীরিক কারণেই তিনি গ্রামের বাড়িতে গিয়েছেন বলে দাবি শিন্ডে সমর্থকদের।

এদিকে, ৫ ডিসেম্বর দক্ষিণ মুম্বইয়ের আজ়াদ ময়দানে নতুন মহাজুটির সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান রয়েছে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রের খবর, ফড়নবীশ মুখ্যমন্ত্রী হলে উপমুখ্যমন্ত্রীর পদে বসতে চলেছেন জোট শরিক এনসিপির অজিত পাওয়ার ও শিবসেনার একনাথ শিন্ডে। গত ২৩ নভেম্বর মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশ হয়। ২৮৮টি আসনের মধ্যে ১৩২টি বিজেপি, ৫৭টি শিবসেনা ও এনসিপি ৪১টি আসন পেয়ে ক্ষমতায় ফেরে মহাজুটি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+