Maharashtra CM: ফড়ণবীসের অনুরোধ মানলেন শিন্ডে, মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ কালই
Maharashtra CM: মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসেবে কাল বিকেল সাড়ে ৫টায় শপথ নেবেন দেবেন্দ্র ফড়ণবীস (Devendra Fadnavis)। সংবাদসংস্থা সূত্রে দাবি, কাল শপথ নেবেন দুই উপ মুখ্যমন্ত্রীও।
এনসিপির অজিত পওয়ারের শপথগ্রহণ নিয়ে অনিশ্চয়তা না থাকলেও, বিদায়ী মুখ্যমন্ত্রী শিন্ডের অবস্থান নিয়ে চর্চা জারি ছিল। তবে সেই ধোঁয়াশা কেটেছে বলেই খবর।

কাল আজাদ ময়দানে মুখ্যমন্ত্রী, উপ মুখ্যমন্ত্রী ও মন্ত্রীদের শপথ গ্রহণ অনুষ্ঠান। সংবাদসংস্থা এএনআইয়ের দাবি, দেবেন্দ্র ফড়ণবীসের সঙ্গে কথা হয়েছে শিন্ডের। তাতেই শিবসেনা নেতা শিন্ডে উপ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে রাজি হয়েছেন।
আজ বিজেপির বৈঠকেই মহায়ুতি সরকারের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে ফড়ণবীসের নাম চূড়ান্ত হয়েছে। এই নিয়ে তৃতীয়বার মুখ্যমন্ত্রী হচ্ছেন ফড়ণবীস। তিনি এদিন রাজভবন থেকে বেরিয়ে জানিয়েছেন, গতকালই শিন্ডের সঙ্গে তাঁর কথা হয়েছে।
ফড়ণবীস বলেন, আমি একনাথ শিন্ডেকে জানিয়েছি যে মহায়ুতির কর্মীরা চাইছেন সরকার গঠনে তিনি থাকুন। আমার বিশ্বাস তিনি থাকবেন। আমরা মহারাষ্ট্রের নাগরিকদের যে প্রতিশ্রুতি দিয়েছি তা পালন করব সর্বতোভাবে। এর কিছুক্ষণের মধ্যেই শিন্ডের অবস্থান স্পষ্ট হয়।
মুখ্যমন্ত্রী হিসেবে ফড়ণবীসকে সমর্থন করে শিবসেনার তরফে যে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে তার জন্যও শিন্ডেকে ধন্যবাদ জানান মহারাষ্ট্রের ভাবী মুখ্যমন্ত্রী। অজিত পওয়ারের সমর্থনের কথাও সরকারিভাবে জানান ফড়ণবীশ।
উল্লেখ্য, শিন্ডেই মুখ্যমন্ত্রী থাকতে চেয়েছিলেন। কিন্তু মহায়ুতির মধ্যে বিজেপি সবচেয়ে বেশি আসন পেয়েছে। ফলে বিজেপি শিন্ডের দাবিকে আমল দেয়নি। কাল ফড়ণবীসের শপথ গ্রহণের অনুষ্ঠানে হাজির থাকবেন নরেন্দ্র মোদীও।
আজ ফড়ণবীসকে বিজেপির পরিষদীয় দলনেতা নির্বাচন করা হয়। তিনি রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণনের সঙ্গে দেখা করে সরকার গঠনের দাবি জানিয়েছেন। শিন্ডে এদিনই বলেছেন, বিগত আড়াই বছরে আমাদের মহায়ুতি সরকার যা কাজ করেছে তা ইতিহাসে সোনার অক্ষরে লেখা থাকবে।
মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে বিজেপি, শিবসেনা ও এনসিপি জোট মহায়ুতি ২৩৫টি আসনে জয়লাভ করেছে। বিজেপি একাই পেয়েছে ১৩২টি আসন। ফড়ণবীস বলেন, মহারাষ্ট্রে গুড গভর্ন্যান্স জারি রাখতে মহায়ুতি সরকারে আমরা সকলে মিলেই সিদ্ধান্ত নেব। জানা যাচ্ছে, কাল কয়েকজন মন্ত্রীও শপথ নিতে পারেন। এখন দেখার শিন্ডে স্বরাষ্ট্র দফতর পান কিনা।
২০১৪ সালে প্রথমবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হন ফড়ণবীস। শরদ পওয়ারের পর দ্বিতীয় সর্বকনিষ্ঠ হিসেবে, মাত্র ৪৪ বছর বয়সে। ২০১৯ সালে শিবসেনা জোট ত্যাগ করলে এনসিপির সঙ্গে হাত মেলায় বিজেপি। ফড়ণবীস মুখ্যমন্ত্রী ও অজিত উপ মুখ্যমন্ত্রী হন। ২০২২ সালে তিনি ফের মহারাষ্ট্রের সিএম হন। মহা বিকাশ আঘাড়ি সরকার ভেঙে পড়ার পর তিনি শিন্ডের সময়কালে উপ মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলেছেন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications