করোনা নিষেধাজ্ঞা, উৎসব শেষে বাড়িতেই গণেশ বিসর্জন শিল্পা শেট্টি ও শ্রদ্ধা কাপুরের
করোনা আতঙ্ক ও একের পর এক বলিউডে মৃত্যুর খবর শোনার পর ফিল্ম ইন্ডাস্ট্রির জৌলুস কিছুট হলেও ম্রিয়মান হয়ে গিয়েছে। যার প্রভাব পড়েছে বিভিন্ন উৎসবে। মহারাষ্ট্র ও বলিউডের প্রধান উৎসব হল গণেশ চতুর্থী। যা এ বছর খুবই সাধারণভাবে পালন করা হয়েছে মুম্বইতে। বলিউড সেলেবদের বাড়িতেও প্রতি বছরের মতো গণপতি বাপ্পার পা পড়েছে। শহরে ১০ দিন ধরে এই উৎসব পালন হলেও বাড়ির পুজোতে একদিন পর থেকেই শুরু হয়ে যায় বিসর্জন। আর সেই বিসর্জনের খুশিতে মাততে দেখা গেল গোটা শিল্পা শেট্টির পরিবারকে।

অভিনেত্রী শিল্পা শেট্টি কুন্দ্রা, স্বামী রাজ কুন্দ্রা ও ছেলে ভিয়ানকে রবিবার খুশিতে বিহ্বল হতে দেখা যায়। পরিবারের সকলকেই দেখা যায় হলুদ পোশাকে। তবে নজর কেড়েছেন শিল্পা। ঢোলের তালে নাচতে নাচতে বাপ্পাকে বিসর্জন জানান তাঁরা। শিল্পা শেট্টির মা সুনন্দাকেও দেখা যায় এই আনন্দের মুহূর্ত উপভোগ করতে। বিসর্জনের পর গণেশ জির প্রসাদ সকলের মধ্যে বিতরণ করে দেন শিল্পা শেট্টি।
View this post on InstagramA post shared by Shilpa Shetty Kundra (@theshilpashetty) on
শিল্পা শেট্টির পাশাপাশি অভিনেত্রী শ্রদ্ধা কাপুরও গণেশ বিসর্জনের আয়োজন করেন রবিবার। গোলাপি রঙের সাধারণ কুর্তা-পাজামাতেই দেখা যায় তাঁকে। সঙ্গে ছিলেন শ্রদ্ধা কাপুরের দুই মাসি তেজস্বিনি ও পদ্মিনী কোলাপুরি। গত কয়েক বছর থেকেই ইকো-ফ্রেন্ডলি গণেশের প্রচলন শুরু হয়েছে। তাই শিল্পা শেট্টির মতো শ্রদ্ধাকেও বাড়িতে বানানো ট্যাঙ্কেই গণেশ বিসর্জন দিতে দেখা যায়। এবছর করোনার কারণে সমুদ্রে বিসর্জনেও রয়েছে একাধিক নিষেধাজ্ঞা। তাই বাড়ির গণেশকে বাড়িতেই বিসর্জন দিচ্ছে নগরবাসী।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications