আলাদা করে নির্বাচনে লড়লে আদৌ কি প্রভাব ফেলতে পারবে শিবসেনা, কী বলছে এবিপি নিউজের সমীক্ষা
মহারাষ্ট্রে বিজেপির প্রতি সাধারণের সমর্থন আরও বেড়েছে। অন্তত এমনটাই ইঙ্গিত দিচ্ছে লোকনীতি-সিএসডিএস এবং এবিপি নিউজের সমীক্ষা।
মহারাষ্ট্রে বিজেপির প্রতি সাধারণের সমর্থন আরও বেড়েছে। অন্তত এমনটাই ইঙ্গিত দিচ্ছে লোকনীতি-সিএসডিএস এবং এবিপি নিউজের সমীক্ষা। তবে শিবসেনা আলাদা ভাবে নির্বাচনে লড়লে তার প্রভাব যে ভোটের ফলে পড়বে তা আর বলার অপেক্ষা রাখে না।

সমীক্ষায় যে তথ্য পাওয়া গিয়েছে, তা থেকে বলা যায় উত্তর ভারতে বহু সংখ্যক মানুষের বিজেপি-র দিক থেকে সরে যাওয়ার ইঙ্গিত দিলেও, মহারাষ্ট্রে বিজেপির প্রতি সাধারণের সমর্থন বেড়েছে।
২০১৪-র নির্বাচনে মহারাষ্ট্র থেকে ৪৮ টি আসনের মধ্যে বিজেপি পেয়েছিল ২৩ টি আসন। শিবসেনা পেয়েছিল ১৮ টি আসন এবং এনসিপি পেয়েছিল ৪ টি আসন।
২০১৪ সালের শতাংশের নিরিখে বিজেপির প্রাপ্ত ভোট ছিল ২৭ শতাংশ। সেই সময়ে জোট সঙ্গী শিবসেনা পয়েছিল ২৪ শতাংশ ভোট। মিলিত ভোট ছিল ৫১ শতাংশ। এনসিপি পেয়েছিল ১৯ শতাংশ ভোট আর কংগ্রেস পেয়েছিল ১৬ শতাংশ ভোট।
এবিপি নিউজের সমীক্ষা অনুযায়ী, এখনই নির্বাচন হলে মহারাষ্ট্রে বিজেপির ভোট বাড়বে। তা হতে পারে ২৯ শতাংশ। শিবসেনার ভোট সামাব্য কমে হতে পারে ১৯ শতাংশ। এনসিপি পেতে পারে ২২ শতাংশ এবং কংগ্রেস পেতে পারে ১৮ শতাংশ ভোট।
তবে ২০১৪-র পর থেকে মহারাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতির অনেক পরিবর্তন হয়েছে। যে ভাষায় কোনও বিরোধী বিজেপিকে আক্রমণ করছে তার থেকে অনেক কড়া ভাষায় বিজেপিকে আক্রমণ করছে শিবসেনা। শিবসেনা একা লড়াই করলে পরিস্থিতি কী হয় এখন সেটাই দেখার।












Click it and Unblock the Notifications