উত্তরপ্রদেশে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হয়েও শেষ মুহূর্তে সরে যেতে হচ্ছে শীলা দীক্ষিতকে!
কংগ্রেসের তরফে গুলাম নবি আজাদ ঘোষণা করেছেন যে কংগ্রেস ও সমাজবাদী পার্টি আসন্ন নির্বাচনে জোট বেঁধে লড়াই করবে।
লখনৌ, ১৭ জানুয়ারি : উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই যেন সেরাজ্যে একেরপর এক ঘটনার লাইন পড়ে যাচ্ছে। সমাজবাদী পার্টিতে মুলায়ম সিং যাদব ও অখিলেশ সিং যাদবের সাইকেল নিয়ে কাড়াকাড়ির ঘটনার পর একটি দিনও কাটেনি, এবার মুখ্যমন্ত্রীর পদ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।
এবারে আর মুলায়ম অখিলেশ নয়, একজনের মুখ বদলে গিয়েছে। দুই প্রার্থীর একজন অখিলেশ হলেও অপরজন শীলা দীক্ষিত। এদিন কংগ্রেসের তরফে গুলাম নবি আজাদ ঘোষণা করেছেন যে কংগ্রেস ও সমাজবাদী পার্টি আসন্ন নির্বাচনে জোট বেঁধে লড়াই করবে।

আর এই ঘোষণার অব্যবহিত পরই কংগ্রেসের হয়ে দাঁড়ানো মুখ্যমন্ত্রী পদপ্রার্থী শীলা দীক্ষিত জানিয়ে দিয়েছেন, তিনি প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়াচ্ছেন। কারণ কংগ্রেস-সপা জোট হলে মুখ্যমন্ত্রী প্রার্থী হবেন একমাত্র অখিলেশ সিং যাদব। সেক্ষেত্রে নির্বাচনে লড়ে জিতলেও মুখ্যমন্ত্রীর পদ পাবেন না শীলা।
সংবাদসংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে শীলা দীক্ষিত জানিয়েছেন, দুজন মুখ্যমন্ত্রী পদপ্রার্থী একসঙ্গে থাকতে পারেন না। কংগ্রেস হাইকম্যান্ড যা সিদ্ধান্ত নেবে তা আমি মেনে নেব।
এর আগে কংগ্রেস নেতা পিএল পুনিয়া জানিয়েছিলেন যে, বিহারে যেমন জোট করে সাফল্য এসেছে তেমনই উত্তরপ্রদেশেও জোট হতে পারে। এদিকে অখিলেশ ঘনিষ্ঠ রামগোপাল যাদবও কংগ্রেসের সঙ্গে জোট নিয়ে উৎসাহ দেখিয়েছিলেন। তখনই ইঙ্গিত পাওয়া গিয়েছিল, আসন্ন নির্বাচনে সমাজবাদী পার্টি ও কংগ্রেসের জোট হতে চলেছে। তবে কে কত আসনে লড়বে অথবা কীভাবে আসন সমঝোতা হবে তা নিয়ে সিদ্ধান্ত হওয়া এখনও বাকী রয়েছে।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications