নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে এবারও থাকছেন না শেখ হাসিনা
নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে এবারও থাকছেন না শেখ হাসিনা।
ভারতের ভাবী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে এবারও থাকতে পারবেন না বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সময় তিনি তিন দেশের সফরে বাংলাদেশের বাইরে থাকবেন বলে জানানো হয়েছে। উল্লেখ্য, কোনো কারণে ২০১৪ সালেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথগ্রহণ অনুষ্ঠানে হাজির হতে পারেননি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

যদিও ভারতের ভাবী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডাকে সাড়া দিয়েছে বে অফ বেঙ্গল ইনিসিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল ও ইকোনমিক কর্পোরেশন বা বিআইএমএসটিইসি গ্রুপের অন্তর্গত মায়ানমার, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, নেপাল ও ভূটান। সে দেশের রাষ্ট্র নেতারা ৩০ মে অর্থাৎ বৃহস্পতিবার দিল্লিতে দ্বিতীয়বার ভারতের প্রধানমন্ত্রী হতে চলা নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির থাকবেন বলেই জানা গিয়েছে। সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশনের চেয়ারপার্সন তথা কিরগিজ রিপাবলিকের প্রেসিডেন্ট এবং মারুতির প্রধানমন্ত্রীকেও এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে বলে ভারতের বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে।
দ্বিতীয়বারের জন্য দেশের প্রধানমন্ত্রী হতে চলা নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠান উপলক্ষ্যে রাষ্ট্রপতি ভবনে তামিল সুপার স্টার রজনীকান্ত ও কমল হাসান উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে। থাকতে পারেন দেশের আরো বেশ কয়েকজন সেলেব্রিটিও। এখনও পর্যন্ত যা খবর, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সামনে শপথ বাক্য পড়বেন নরেন্দ্র মোদী সহ নতুন এনডিএ সরকারের অন্যান্য মন্ত্রীরা। ওই অনুষ্ঠানে বিরোধীদেরও আমন্ত্রণ জানানো হয়েছে।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications