শেখ হাসিনার দেশে থাকার সময়সীমা বাড়তে পারে, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর জন্য বিকল্প ভাবনা ভারত সরকারের
বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়ার পরেও সেখানে হিংসা অব্যাহত। ইউরোপের একাধিক দেশে তাঁর আশ্রয় নিয়ে কথা চলছে। এরই মধ্যে ভারত সরকার শেখ হাসিনার স্বল্প ও দীর্ঘমেয়াদি থাকার প্রস্তুতি নিচ্ছে বলেই জানা গিয়েছে।
সরকারি আধিকারিকদের ইঙ্গিত, অন্তর্জাতিক বিরোধিতার কারণে ভারত সরকার শেখ হাসিনার ভারতে দীর্ঘ মেয়াদে থাকার প্রস্তুতি নিচ্ছে। ভারত সরকার একটি ইউরোপীয় দেশে সাতাত্তর বছর বয়সী আওয়ামি লিগ প্রধানের আশ্রয় নিশ্চিত করার জন্য কাজ করছে। তবে তাঁর ভ্রমণ পরিকল্পনা আপাতত বাধাগ্রস্ত। যে কারণে আগামী কয়েকদিন তাঁর ভারত ছেড়ে যাওয়ার সম্ভাবনা নেই।

নজরে রাখছেন দোভাল
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল পরিস্থিতির দিকে নিবিড়ভাবে নজর রাখছেন। তিনি শেখ হাসিনার থাকার পরিকল্পনা এবং একটি ইউরোপীয় দেসে তার সম্ভাব্য আশ্রয় সম্পর্কে আপডেট দিচ্ছেন বলে জানা গিয়েছে।
আপাতত গাজিয়াবাদে শেখ হাসিনা
সোমবার বিকেলে সি-১৩০ সামরিক পরিবহণ বিমানে গাজিয়াবাদের হিন্দন বিমানঘাঁটিতে অবতরণের পরে কাছাকাছি একটি জায়গায় কড়া নজরদারিতে রাখা হয়েছে। তবে তাঁকে খুব তাড়াতাড়ি আরও নিরাপদ জায়গায় সরানো হবে বলে সূত্রের খবর।
রাষ্ট্রপ্রধানের প্রোটোকল
ভারত সরকার বিদেশি কোনও রাষ্ট্রপ্রধানের জন্য যে প্রোটোকল অনুসরণ করে থাকে শেখ হাসিনার জন্যও তাই করছে বলে সূত্রের খবর। শেখ হাসিনার নিরাপত্তার জন্য ন্যাশনাল সিকিউরিটি গার্ড মোতায়েন করা হয়েছে। পাশাপাশি বিমান বাহিনীর গরুড় কমান্ডোরা হিন্দর এয়ার বেসের নিরাপত্তার দায়িত্বে রয়েছে।
হাসিনার জন্য মহড়া
সূত্রের আরও খবর, শেখ হাসিনার ভারতে দীর্ঘ মেয়াদি থাকার ব্যবস্থার কথা বিবেচনা করে বিমান বাহিনী ও নিরাপত্তা সংস্থাগুলি হিন্দন বিমানঘাঁটি থেকে দিল্লির সফদরজং এবং পালাম বিমানবন্দর পর্যন্ত বিশেষ মহড়া চালিয়েছে।
পছন্দের গন্তব্য লন্ডন
সূত্রের খবর শেখ হাসিনার সব থেকে পছন্দের গন্তব্য লন্ডন। উত্তর লন্ডনে থাকেন ছোট বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকি। তাঁর সেখানকার লেবার পার্টির সংসদ সদস্য হিসেবে কাজ করছেন। পাশাপাশি সরকারি দলের জুনিয়র মন্ত্রী পদেও রয়েছেন।












Click it and Unblock the Notifications