Bangladesh: ভারতে বায়ুসেনার গোপন ডেরায় হাসিনা, জটিল হচ্ছে মুজিবকন্যার লন্ডনে আশ্রয়ের সম্ভাবনা

প্রাণ হাতে করে দেশ ছাড়তে বাধ্য হয়েছিল মুজিবকন্যা। যে বিমানে তিনি দেশ ছেড়েছিলেন বোন রেহানাকে নিয়ে সেই বিমানে লন্ডনে যাওয়া সম্ভব ছিল না তাই ভারতের কাছে সাহায্য চেয়েছিলেন তিনি। ভারত অবারও ফিরিয়ে দেয়নি মুজিব কন্যাকে।

গাজিয়াবাদের হিন্ডন এয়ারবেসে অবতরণ করে হাসিনার বিমান। বাংলাদেশের বায়ুসেনার পণ্যবাসী বিমানে করে সেখানে পৌঁছে ছিলেন তিনি। কার্যত হাসিনার বিমানকে পাহারা দিয়েই ভারতীয় বায়ুসেনা গাজিয়াবাদে নিয়ে আসেন। রাতেই সেখানে গিয়ে ভারতের জাতিয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল দেখা করেন হাসিনার সঙ্গে।

Sheikh Hasina

গাজিয়াবাদে পৌঁছনোর আগেই ব্রিটেন সরকারের কাছে রাজনৈতিক আশ্রয় চেয়েছিলেন তিনি। কিন্তু ব্রিটেন সরকার তাতে রাজি হয়নি। বাধ্য হয়েই হাসিনাকে ভারতে থেকে যেতে হয়েছে। তবে এবার ভারতের কাছে রাজনৈতিক আশ্রয় চাননি তিনি। ব্রিটেন অনুমতি না দেওয়ায় ভারতেই রাত কাটাতে হয়েছে হাসিনাকে। গাজিয়াবাদে বায়ুসেনার হোটেলে গোপন ডেরায় রাখা হয়েছে হাসিনাকে। নিরাপত্তার কারণেই তাঁর অবস্থান জানানো হয়নি কাউকেই।

এদিকে শোনা যাচ্ছে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে রাষ্ট্রপুঞ্জে তদন্ত দাবি করেছে ব্রিটেন। সেটা হলে হাসিনার লন্ডনে আশ্রয় পাওয়ার সম্ভাবনা ক্ষীন হয়ে যাবে বলে মনে করছে আন্তর্জাতিক মহল। তাহলে কি শেষ পর্যন্ত ভারতেই আশ্রয় নিতে হবে। তাহলেকি ফের মুজিবকন্যাকে নিরাপদ আশ্রয় দেবে ভারত।

গতকাল গভীর রাত পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর বাসভবনে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে নিয়ে বৈঠক করেছেন। বাংলাদেশের পরিস্থিতির উপরে নজর রাখা হচ্ছে প্রতিনিয়ত।

২ হাজার কিলোমিটারের বেশি সীমান্ত রয়েছে ভারতের সঙ্গে বাংলাদেশের। সেখানে গতকাল থেকেই সীমান্তে হাই অ্যানার্ট জারি করা হয়েছে সীমান্তে। বিএসএফের পাশাপাশি ভারতীয় সেনাও টহল দিচ্ছে। জলসীমান্তেও নজরদারি বা়ড়ানো হচ্ছে। একাধিক জায়গায় সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে। গতকাল রাতে মেঘালয়ে সীমান্তবর্তী এলাকায় কার্ফু জারি করা হয়েছিল।

বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপরে হামলা বাড়ছঠে। গতকাল রাতভর বাংলাদেশে হিংসায় ১০৯ জনের মৃত্যু হয়েছে। হাসিনা দেশ ছাড়লেও কেন হিংসা থামছে না বাংলাদেশে এই নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। অনেকেই প্রশ্ন করতে শুরু করেছিলেন হাসিনাকে সরানোর ষড়যন্ত্রের নেপথ্যে কাজ করছে বিএনপি এবং জামাত। তাদের ইন্ধনেই চলছে হিংসা। হাসিনা দেশ ছাড়ার পরেই জেলবন্দি বিএনপি নেত্রীকে মুক্তি দেওয়ার নির্দেশ করেছেন বাংলাদেশের রাষ্ট্রপতি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+