sheikh Hasina-Bangladesh: অন্যায় ভাবে গ্রেফতার, অবিলম্বে মুক্তি দিন! ভারতে বসেই ইউনূস সরকারকে বার্তা হাসিনার

sheikh Hasina-Bangladesh: অশান্ত বাংলাদেশ। দফায় দফায় সে দেশে বসবাসকারী সংখালঘু হিন্দুদের উপর হামলার ঘটনা ঘটছে। রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার করা হয়েছে সনাতনী জাগরণী জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। যা নিয়ে উত্তাল পদ্মাপাড়।

এর মধ্যেই কর্তব্যরত অবস্থায় এক মুসলিম আইনজীবীকে হত্যার ঘটনা ঘটেছে। যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন সে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমানে ভারতের রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন। সেখান থেকেই ইসকনের সন্ন্যাসীকে মুক্তি দেওয়ার দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন বঙ্গবন্ধু কন্যা (sheikh Hasina-Bangladesh) । একই সঙ্গে ইউনূস সরকারের তীব্র সমালোচনাও করেন।

sheikh Hasina-Bangladesh

আওয়ামি লিগের অফিশিয়াল ফেসবুক পেজে প্রাক্তন প্রধানমন্ত্রীর বিবৃতি সম্পূর্ণ প্রকাশ করা হয়েছে। যেখানে তিনি বলছেন, ''সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের একজন শীর্ষ নেতাকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে, অবিলম্বে তাকে মুক্তি দিতে হবে। চট্টগ্রামে মন্দির পুড়িয়ে দেয়া হয়েছে। ইতিপূর্বে মসজিদ, মাজার, গির্জা, মঠ এবং আহমাদিয়া সম্প্রদায়ের ঘরবাড়ি আক্রমণ করে ভাঙচুর ও লুটপাট করে আগুনে পুড়িয়ে দেয়া হয়েছে। সকল সম্প্রদায়ের মানুষের ধর্মীয় স্বাধীনতা ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে''।

একই সঙ্গে চট্টগ্রামে যেভাবে এক আইনজীবীকে হত্যা করা হয়েছে সেই ঘটনারও তীব্র নিন্দা জানান সে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। তিনি লিখছেন, '' এই হত্যার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদেরকে খুঁজে বের করে দ্রুত শাস্তি দিতে হবে''। ঘটনায় মানবাধিকার চরম ভাবে লঙ্ঘিত হয়েছে বলেও দাবি হাসিনার।

পাশাপাশি ইউনূস সরকারেরও তীব্র সমালোচনা করে তিনি লিখছেন, ''অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলকারী ইউনূস সরকার যদি এই সন্ত্রাসীদের শাস্তি দিতে ব্যর্থ হয়, তাহলে মানবাধিকার লঙ্ঘনের দায়ে তাকেও শাস্তির মুখোমুখি হতে হবে। দেশবাসীর প্রতি আমি আহবান জানাচ্ছি, এই ধরনের সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ান''। একই সঙ্গে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার কথাও বিবৃতিতে জানিয়েছেন শেখ হাসিনা।

পাশাপাশি আওয়ামী লিগের নেতা-কর্মীদের যেভাবে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে তা নিয়েও কড়া প্রতিক্রিয়া দেওয়া হয়েছে। বর্তমান পরিস্থিতিয়ে যেভাবে এদিন ভারতের গোপন আস্থানা থেকে শেখ হাসিনা বার্তা দিলেন তা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। এমনকি ওপার বাংলার সরকারের উপর চাপ বাড়াবে বলেও মত রাজনৈতিক বিশ্লেষকদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+