Sheikh Hasina: "কারা স্বৈরাচারী?" বঙ্গবন্ধুর বাড়িতে হামলায় বাংলাদেশবাসীকেই বিচারের দায়ভার শেখ হাসিনার
Sheikh Hasina: বাংলাদেশ আছে বাংলাদেশেই। ইতিহাস মুছে দিতে চায় ইউনূসের বাংলাদেশ। রাজধানী ঢাকার ধানমণ্ডিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের (Mujibur Rahman House) বাড়ি ভাঙচুর করে আগুন জ্বালিয়ে (Vandalized and Set Fire) দেওয়া হল। ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ভারত থেকেই বিবৃতি দিলেন আওয়ামী লীগের সভাপতি তথা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
হাসিনা বলেন, "পঁচাত্তরের ১৫ অগাস্ট, ওই ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি, যেখান থেকে জাতির পিতা স্বাধীনতার ঘোষণা করেছিলেন, পাকিস্তান তাকে গ্রেফতার করে নিয়ে গিয়েছিল। তখনও এই বাড়িতে লুঠপাঠ চলেছিল। কিন্তু সেটা ভাঙেনি। আগুন দিয়ে পোড়ায়নি। এবাড়িতে বসেই বিধ্বস্ত বাংলাদেশকে গড়ে তুলেছিলেন তিনি।"

বাড়ির স্মৃতিচারণ করে হাসিনা বলেন, "এই বাড়ির প্রত্যেক ইঁট আমার মা কষ্ট করে গেঁথেছিলেন। ১৫ অগাস্ট ওই বাড়িতে আমার বাবা মুজিবুর রহমানকে হত্যা করা হয়। আমার মাকেও হত্যা করা হয়। আমার ভাইদের নির্মমভাবে হত্যা করা হয়। ১৫ অগাস্ট আমি আর ছোট বোন রেহানা বিদেশে ছিলাম বলে প্রাণে বেঁচে গিয়েছিলাম।"
বুধবার শেখ হাসিনার সরকারের পতনের ৬ মাস পূর্ণ হয়েছে। সামাজিক মাধ্যমে বাংলাদেশের ছাত্রসমাজের উদ্দেশ্যে সরাসরি বক্তব্য রাখেন শেখ হাসিনা। ঠিক তার ঘণ্টাখানেক আগেই বঙ্গবন্ধুর বাড়িতে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হল। হাসিনা এদিন বলেন, "আজকের বাংলাদেশ আবার ধ্বংসের বাংলাদেশ। যারা জঙ্গি, সন্ত্রাসবাদ করছে, আগুন জ্বালাচ্ছে, তাদের বিচার হবে। যারা ইতিহাস মুছে ফেলতে চায়, তাদের ধিক্কার জানাও।"
বক্তব্যের শেষে ক্ষোভের সঙ্গেই দেশবাসীর উদ্দেশ্যে প্রশ্ন রাখলেন শেখ হাসিনা। তিনি বলেন, "যারা মানুষ হত্যা করে, ধ্বংসযজ্ঞ চালায়, তারা ফ্যাসিবাদী? নাকি যারা মানুষের কল্যাণ করে, অন্ন-বস্ত্র-বাসস্থানের ব্যবস্থা করে তারা ফ্যাসিবাদী? কারা স্বৈরাচার? আপনাদের কল্যাণের জন্যই উন্নয়নশীল দেশের মর্যাদা এনে দিয়েছি বাংলাদেশকে। দেশবাসীই বিচার করবেন।"
বক্তব্যের শেষে কেঁদে ফেলেন হাসিনা। বলেন, "যে স্মৃতিটুকু নিয়ে বেঁচে ছিলাম। আজকে সেই স্মৃতিটুকুও ভেঙে ফেলা হচ্ছে। আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে। একটা দালান ভেঙে ফেলতে পারে, ইতিহাস মুছতে পারবে না। ওরা ভাঙলে, আবার গড়তে পারব আমরা। আল্লা যখন বাঁচিয়ে রেখেছেন, তাহলে নিশ্চয়ই আবার কিছু কাজ বাকি আছে। এবারেও আমাকে হত্যা করার পরিকল্পনা ছিল। আবার বাংলাদেশ মাথা তুলে দাঁড়াবে।"
ইউনূসের ক্ষমতা দখল মানুষের লাশের উপর পা দিয়ে এসেছে বলে কটাক্ষ করেন হাসিনা। ইউনূসের সরকার বেআইনি বলে ঘোষণা করেন তিনি। শ্রমিক-কৃষকদের সর্বস্বান্ত করে নিজের অর্থসম্পদ ঠিক রেখেছে ইউনূস, আক্রমণ হাসিনার। তিনি বলেন, "যত দূরেই থাকি না কেন, আমি বাংলাদেশের পাশেই আছি।" বাংলাদেশের মানুষকে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান হাসিনা।












Click it and Unblock the Notifications