Sheikh Hasina: এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা? ফাঁস নথি! কী বলছে ভারত

Sheikh Hasina: এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা? প্রেসিডেন্ট পদে জয় পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। আর তাঁকে যে শুভেচ্ছা বার্তা বঙ্গবন্ধু কন্যা দিয়েছেন তাতে প্রধানমন্ত্রী হিসাবে নিজেকে উল্লেখ করেছেন। আর এরপরেই তাঁকে নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা।

প্রশ্ন উঠছে তাহলে কি এখনও প্রতিবেশী দেশের রাষ্ট্রপ্রধান পদে রয়েছেন হাসিনা (Sheikh Hasina) ? যদিও এই বিষয়ে আওয়ামী লীগের তরফে এখনও কোনও বক্তব্য পাওয়া যায়নি। মুখ খুলেছে বিদেশমন্ত্রক।

Sheikh Hasina

Sheikh Hasina: বার্তায় ঠিক কি জানানো হয়?

ডোনাল্ড ট্রাম্পের জয়ের পরেই বিশ্বের তাবড় দেশের রাষ্ট্রপ্রধানরা তাঁকে শুভেচ্ছা জানান। শুভেচ্ছাবার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। এমনকি সন্ধ্যায় ভারতে থেকেই ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা বার্তা দেন হাসিনা। বাংলাদেশ আওয়ামী লীগের তরফে কার্যালয় সচিব সেই বার্তা দলের অফিশিয়াল ওয়েবসাইটে তুলে ধরেন।

যেখানে হাসিনাকে (Sheikh Hasina) প্রধানমন্ত্রী উল্লেখ করে লেখা হচ্ছে, ''বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি (প্রধানমন্ত্রী) জননেত্রী শেখ হাসিনা ডোনাল্ড জে. ট্রাম্পকে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন। তিনি উল্লেখ করেন, তার এই বিশাল বিজয় তার অসাধারণ নেতৃত্বের গুণাবলির প্রমাণ এবং আমেরিকার জনগণের তার ওপর অর্পিত গভীর বিশ্বাসের প্রতিফলন'' এমনকি ট্রাম্পের আমলেই বাংলা এবং আমেরিকার কাছাকাছি আসার কথাও বলেন।

Sheikh Hasina: আন্দোলনে জেরে ছাড়তে হয় দেশ

কোটা সংস্কারের দাবিতে উত্তাল হয় বাংলাদেশ। কড়া হাতে আন্দোলনকে থামানো হলেও তা সম্ভব হয়নি। শেষমেশ গত পাঁচ অগাস্ট বাংলাদেশ ছেড়ে পালিয়ে আসেন শেখ হাসিনা। বর্তমানে ভারতের নিরাপত্তাবলয়ে রয়েছেন তিনি। জানা যায়, হাসিনা দেশ ছাড়ার আগে প্রধানমন্ত্রী থেকে ইস্তফা দেন।

আর তা রাষ্ট্রপতি গ্রহণও করেন। কিন্তু এই সংক্রান্ত কোনও নথি এখনও প্রকাশ্যে আসেনি। ফলে প্রধানমন্ত্রীর পদ থেকে বঙ্গবন্ধু কন্যার ইস্তফা নিয়ে একাধিক প্রশ্ন রিয়েছে। আর এর মধ্যেই ট্রাম্পকে পাঠানো শুভেচ্ছা বার্তায় যেভাবে 'প্রধানমন্ত্রী' শব্দবন্ধ লেখা হয়েছে তা নিয়ে শুরু গিয়েছে জোর চর্চা।

Sheikh Hasina: কি বলছে ভারত?

এই বীষয়ে বিদেশমন্ত্রকের মুখপাত্রের কাছে জানতে চান সাংবাদিকরা। এ বিষয়ে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, ভারত শেখ হাসিনাকে প্রাক্তন প্রধানমন্ত্রী হিসাবেই মনে করে। এ বিষয়ে আগেই অবস্থান স্পষ্ট করেছে এবং তাই রয়েছে বলে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে বিদেশমন্ত্রকের তরফে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+