শ্বাসরোধ করেই খুন করা হয়েছিল শিনা বোরাকে, রাজসাক্ষী হয়ে আদালতে বয়ান দিল ইন্দ্রাণীর ড্রাইভার!
মুম্বই, ১১ মে : রোমহর্ষক শিনা বোরা হত্যাকাণ্ডে নয়া মোড়। এই মামলার মুখ্য অভিযুক্ত ইন্দ্রানী মুখার্জীর প্রাক্ত গাড়ির চালক শ্যামভর রাই বুধবার বিশেষ সিবিআই কোর্টে জানিয়ে দিল সে রাজসাক্ষী হতে চায়, এবং এই ঘটনায় বেশ কিছু সত্য সে প্রকাশ করতে চায়।
গত সপ্তাহে শ্যাম দু-পাতার একটি চিঠি লিখে আদালকে দেয়। সেই চিঠিতে সে উল্লেখ করে যে সে এই সংক্রান্ত বেশ কিছু সত্য উদঘাটন করতে চায়।[নিজেদের 'রোমিও-জুলিয়েট'-এর সঙ্গে তুলনা! জেলে বসেই জেলবন্দি ইন্দ্রাণীকে প্রেমপত্র পিটার মুখার্জীর!]

আজ, আদালতে বিচারক এইচএস মহাজন রাইকে কাঠগড়ায় ডাকলে, সে জানায়, "অপরাধ সংগঠনের সঙ্গে সংযুক্ত কার্যকলাপ সম্পর্কে আমি অবহিত। এবং এই হত্যাকাণ্ডে আমিও অংশগ্রহণকারী ছিলাম।" [ইন্দ্রাণী মুখার্জীর এই ছবিই ভাইরাল স্যোশাল মিডিয়ায়]
এই খুনের বিষয়ে তাকে জিজ্ঞাসা করা হলে শ্যাম বলে, শিনাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছিল। এই বয়ান দেওয়ার জন্য তার উপর কোনও চাপ নেই বলেও সে স্পষ্ট আদালতে জানিয়ে দিয়েছে। [ কীভাবে রাহুল মুখার্জীর সঙ্গে শিনা বোরার প্রথম দেখা, প্রেম এবং সব শেষে অন্তর্ধান!]
আদালত সিবিআইকে নির্দেশ দিয়েছে শ্যামের পূর্ণাঙ্গ বয়ান আগামী ১৭ মে আদালতে দাখিল করার জন্য। শিনা বোরা হত্যাকাণ্ডে শ্যাম প্রথম অভিযুক্ত ছিল যাকে গ্রেফতার করা হয়েছিল ২০১৫ সালে।
উল্লেখ্য মেয়ে শিনা বোরাকে মারার ষড়যন্ত্র করে ইন্দ্রানী মুখার্জী। ২০১২ সালে তাঁর গাড়ির চালক ও প্রাক্তন স্বামী সঞ্জীব খান্নাকে সঙ্গে নিয়ে গাড়ির মধ্যে শিনাকে গলা টিপে খুন করে বলে অভিযোগ। যদিও ২০১৫ সালে এই মামলাটি প্রকাশ্যে আসে। [ ঠিক কী কারণে শিনাকে খুন করে ইন্দ্রাণী? জেনে নিন ড্রাইভারের বয়ান]
তিনজনকেই গত আগস্ট মাসে গ্রেফতার করা হয়। অন্যদিকে ইন্দ্রানীর বর্তমান স্বামী তথা প্রাক্তন মিডিয়া কিংবদন্তী পিটার মুখার্জীকে নভেম্বর মাসে গ্রেফতার করে সিবিআই। হত্যায় সরাসরি যুক্ত না হলেও পিটার হত্যা ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications