শিনা বোরা হত্যা: চার্জশিটে পিটার মুখার্জীর বিরুদ্ধে খুনের অভিযোগ আনল সিবিআই

মুম্বই, ১৬ ফেব্রুয়ারি : হাই প্রোফাইল শিনা বোরা হত্যা কাণ্ডে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করল সিবিআই। চার্জশিটে প্রাক্তন মিডিয়া কিংবদন্তী তথা শিনা বোরার সৎ বাবা পিটার মুখার্জীর বিরুদ্ধে খুন সহ একাধিক অভিযোগ আনল সিবিআই।

এদিন আদালতে পেশ করা সাপ্লিমেন্টারি চার্জশিটে শুধুমাত্র অপরাধের ক্ষেত্রে পিটার মুখার্জীর ভূমিকা ব্যাখ্যা করা হয়েছে। চার্জশিটে পিটারের বিরুদ্ধে, শিনা বোরাকে হত্যা, তথ্য লোপাট ও অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। শিআর্থিক লেনদেনের বিবরণ দেওয়া হবে অন্য আরও একটি সাপ্লিমেন্টারি চার্জশিটে।[শিনা বোরা কাণ্ডে খুনের অভিযোগে গ্রেফতার পিটার মুখার্জী, নজরে এই চার তথ্য]

শিনা বোরা হত্যা: চার্জশিটে পিটার মুখার্জীর বিরুদ্ধে খুনের অভিযোগ আনল সিবিআই

পিটার মুখার্জীর স্ত্রী ইন্দ্রাণী মুখার্জী এই হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত। নিজের মেয়েকে খুনের অভিযোগ রয়েছে তাঁর মাথায়। শিনাকে খুনের অভিযোগে গত বছর নভেম্বর মাসে গ্রেফতার করা হয় ইন্দ্রাণীকে। ইন্দ্রাণী মুখার্জীর সঙ্গে তাঁর দ্বিতীয় স্বামী সঞ্জীব খান্না এবং গাড়ির চালক শ্যাম রাইকে গ্রেফতার করা হয়। [শিনাকে খুনের পরের দিনই কলকাতায় পার্টি দেন ইন্দ্রাণী!]

ইন্দ্রাণী মুখার্জির প্রথম পক্ষের সন্তান ছিলেন শিনা। ২০১২ সালে গাড়ির মধ্যে ২৪ বছরের শিনাকে গলা টিপে খুন করা হয়। খুন করার পর মৃতদেহ পুড়িয়ে রায়গড়ের জঙ্গলে ফেলে দেওয়া হয়। [ ঠিক কী কারণে শিনাকে খুন করে ইন্দ্রাণী? জেনে নিন ড্রাইভারের বয়ান]

গত বছরই মুম্বই পুলিশের হাত থেকে এই মামলার তদন্তের দায়িত্ব তুলে দেওয়া হয় সিবিআই-এর হাতে। সিবিআই-এ অনুমান এই হত্যার পিছনে রয়েছে আর্থিক লেনদেন। ২০১২ সালে হত্যা হলেও ২০১৫ সালের আগস্ট মাসে ঘটনাটি মিডিয়ার প্রচারের আলোয় আসে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+