যৌন হেনস্থার শিকার পুনম মহাজনও, হেনস্থা করলে চড় কষানোর নিদান

আর পাঁচটা ভারতীয় মহিলার মতই তিনিও একটা সময়ে যৌন হেনস্থার শিকার হতে হয়েছে, আইআইএম- আহমেদাবাদে একটি আলোচনাসভায় এমনই মন্তব্য করলেন বিজেপি সাংসদ পুনম মহাজন

আর পাঁচটা ভারতীয় মহিলার মতই তাঁকে একটা সময়ে যৌন হেনস্থার শিকার হতে হয়েছে। রবিবার আইআইএম- আহমেদাবাদে একটি আলোচনাসভায় এমনই মন্তব্য করলেন বিজেপি সাংসদ পুনম মহাজন। এসব ক্ষেত্রে নিজেকে দয়া- দাক্ষিণ্য় বা নিজেকে দুর্বল ভাবা সমস্যার সমাধান নয় বলেই মত প্রয়াত প্রমোদ মহাজনের কন্যার। তাঁর মতে, যদি কেউ আপনাকে হেনস্থা করে, ভাবনা চিন্তা না করেই চড় কষিয়ে দিন।

যৌন হেনস্থার শিকার পুনম মহাজনও, হেনস্থা করলে চড় কষানোর নিদান

আলোচনাসভায় পুনম মহাজন বলেন, ভারসোভা থেকে ওরলি পর্যন্ত ট্রেনেই কলেজ যেতেন তিনি। সেইসময় গাড়ি চাপার মত সামর্থ্য তাঁর ছিল না। ভিড়ে ঠাসা ট্রেনে অনেকদিনই তাঁকে নানা অস্বস্তিকর পরিস্থিতির সম্মুখিন হতে হয়েছে। কিন্তু তিনি কখনও দমে যাননি বা নিজেকে দুর্বল ভাবেননি। কারণ, ভারতে প্রায় সমস্ত মেয়েকেই কমবেশি এই ধরনের পরিস্থিতির সম্মুখিন হতে হয়েছে। কটূক্তি শোনা বা অযোচিত স্পর্শ মেয়েদের জন্য রোজকার ঘটনা হয়ে দাঁড়িয়েছে।

উত্তর মুম্বইয়ের বিজেপি সাংসদ পুনম বলেন, রাজনীতিতে পুরুষরা মধ্যপন্থা অবলম্বন করতে পারে, কিন্তু মহিলাদের সেই জায়গা নেই। মহিলাদের শুধুমাত্র নিজেকে সর্বোচ্চ স্থানেই নিয়ে যাওয়ার চেষ্টা করা উচিত। তিনি আরও বলেন, ভারতীয় মহিলারা হয়ত সব বিষয়ে নিপুণ নয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তাঁরা আমেরিকার থেকেও এগিয়ে। আমেরিকায় কোনও মহিলা প্রেসিডেন্ট হয়নি, কিন্তু ভারতে মহিলা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং বর্তমানে প্রতিরক্ষার মত গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্বেও একজন মহিলা।

তবে টেলিভিশনে দেখানো হিন্দি ধারাবাহিকগুলির ঘোর বিরোধী পুনম। তাঁর দাবি, এই ধারাবাহিকগুলি মহিলাদের ভাবমূর্তি নষ্ট করছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+