দলের গাড়িতেই হাসাপাতাল থেকে ফিরলেন বাড়ি, শশীকলাকে নিয়ে জোর জল্পনা রাজনীতির আঙিনায়
এআইডিএমকে-র পতাকা লাগানো গাড়িতে হাসপাতাল থেকে ফিরলেন শশীকলা
কারামুক্তির পর এবার হাসপাতাল থেকেও ছাড়া পেলেন জয়ললিতার অন্যতম প্রধান সহযোগী তথা তামিল রাজনীতির অন্যতম প্রধান মুখ শশীকলা। নতুন বছরের শুরুতেই করোনার কবলে পড়েন এআইএডিএমকে-র এই বহিষ্কৃত প্রাক্তন নেত্রী। কিছুদিন আগে থেকে বেঙ্গালুরুর ভিক্টোরিয়া হাসপাতালে তার চিকিৎসা চলছিল বলেও জানা যায়। অবশেষে রবিবারই দীর্ঘ রোগভোগের পর অবশেষে হাসপাতাল থেকে ছাড়া পেলেন তিনি।

প্রসঙ্গত উল্লেখ্য, প্রায় ৬৬ কোটি টাকা দুর্নীতির অভিযোগে বিগত ৪ বছর ধরে জেলবন্দি ছিলেন শশীকলা। অবশেষে গত বুধবারই খাতায় কলমে মুক্তি পান তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার একদা ছায়াসঙ্গী। অন্যদিকে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের সামনে আসতেই এআইএডিএমকে থেকেও বহিষ্কৃত হয়েছিলেন এই পোড় খাওয়া রাজনীতিবিদ। এদিকে শশীকলার মুক্তির পর থেকেই তাঁর রাজনৈতিক জীবন নিয়ে জল্পনা দানা বাঁধছিল বিভিন্ন মহলে। এমতাবস্থায় হাসপাতাল থেকে ছাড়া পওয়ার দিনও সেই উত্তাপ জারি রইল বলেই খবর।
এদিকে বাংলা, অসম, কেরলের পাশাপাশি বিধানসভা ভোটের দামামা বেজে গিয়েছে তামিলনাড়ুতেও। এদিকে তারমাঝে রবিবার শশীকলার হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার মূহূর্তে জারি রইল রাজনৈতিক নাটকীয়তা। সহজ কথায় এদিন এইআইডিএমকে পতাকা গালানো একটি গাড়ি করেই হাসপাতাল থেকে বাসভবনের দিকে রওয়ান দিলেন শশীকলা। আর এখানেই দানা বাঁধছে নতুন জল্পনা। এমনকী ভোটের আগে দলীয় পতাকা লাগানো গাড়িতে শশীকলা সওয়ার হওয়াকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল। এমনকী আসন্ন বিধানসভা ভোটে তাঁকে কী ভূমিকা দেখা যেতে পারে তা নিয়েও শুরু হয়েছে জোরদার জল্পনা।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications