৪ বছর পর অবশেষে মুক্তি! কারাবাস থেকে ছাড়া পেলেন জয়ললিতার অন্যতম প্রধান সহযোগী শশীকলা
৪ বছর পর অবশেষে মুক্তি! কারাবাস থেকে ছাড়া পেলেন জয়ললিতার অন্যতম প্রধান সহযোগী শশীকলা
হাজারও বিতর্ক, জল্পনার পর অবশেষে জেল থেকে মুক্তি পেতে চলেছেন তামিলনাড়ুর রাজনীতির আঙিনার অন্যতম প্রধান মুখ শশীকলা। ৬৬ কোটি টাকা দুর্নীতির অভিযোগে বিগত ৪ বছর জেলবন্দি ছিলেন তিনি। অবশেষে বুধবারই খাতায় কলমে মুক্তি পেলেন তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার একদা ছায়াসঙ্গী।

নতুন বছরের শুরুতেই করোনার কবলে শশীকলা
এদিকে নতুন বছরের শুরুতেই করোনার কবলে পড়েছিলেন এআইএডিএমকে-র প্রাক্তন নেত্রী ভি কে শশীকলা। বর্তমানে বেঙ্গালুরুর ভিক্টোরিয়া হাসপাতালে তার চিকিৎসা চলছে বলেও জানা যাচ্ছে। এদিকে গত বুধবার সকালে থেকেই শশীকলার সামান্য জ্বর এবং শ্বাসকষ্টের সমস্যা দেখা দিচ্ছিল বলে জানান তাঁর পরিবারের সদস্যরা। এরপরেই বৃহঃষ্পতিবার প্রথম করোনা পরীক্ষা হলে তাঁর রিপোর্ট পজেটিভ আসে বলে জানা যায়।

কবে হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেনব শশীকলা ?
যদিও ইতিমধ্যেই কারাবাস থেকে তাঁর মুক্তির বিষয়ে তার যাবতীয় সরকারি কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে বলে জানা যাচ্ছে। তবে তা সবই হাসপাতালে করা হয় বলে খবর। যদিও জেল থেকে ছাড়া পেলেও তিনি কবে হাসপাতাল থেকে ছাড়া পাবেন, তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়।

জয়ললিতার মৃত্যুর পরেই এআইএডিএমকেতে বড়সড় ফাটল
প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৬ সালে ডিসেম্বরে মৃত্যু হয় জয়ললিতার। মৃত্যু পর্যন্ত 'আম্মা'র ছায়াসঙ্গী ছিলেন শশীকলা। কিন্তু তাঁর মৃত্যুর পরেই এআইএডিএমকেতে বড়সড় চিড় ধরে যায়। একপক্ষ শশীকলাকেই রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে তুলে ধরেন। ২০১৭ সালের ৫ ফেব্রুয়ারি, এআইএডিএমকের সাধারণ সম্পাদক নির্বাচিত হন শশীকলা।

মুখ্যমন্ত্রিত্বের পথে বাধা
এমনকী এই সময়েই তার মুখ্যমন্ত্রী হওয়া একপ্রকার নিশ্চিত হয়ে গেলেও তাঁর বিরুদ্ধে ৬৬ কোটি টাকার তছরুপের অভিযোগ ওঠে। ওই বছরেই ১৪ ফেব্রুয়ারি হাইকোর্টের রায়ের দোষী সাব্যস্ত হন শশীকলা। তাঁকে চার বছরের কারাবাসের নির্দেশ দেয় হাইকোর্ট। ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণ করতে বলা হয় তাঁকে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications