ভগবান রামকেই অপমান করছে বিজেপি! হিন্দু ধর্মকে অপদস্ত, উদাহরণ দিলেন শশী

‘জয় শ্রীরাম’ ধ্বনি তুলে গণপিটুনি দিচ্ছে বিজেপির লোকজন। এই কাজ করে তাঁরা তো রামকেই অপমান করছে। রবিবার পুনের এক অনুষ্ঠানে কংগ্রেস সাংসদ শশী থারুর এভাবেই তুলোধনা করলেন বিজেপির।

'জয় শ্রীরাম' ধ্বনি তুলে গণপিটুনি দিচ্ছে বিজেপির লোকজন। এই কাজ করে তাঁরা তো রামকেই অপমান করছে। রবিবার পুনের এক অনুষ্ঠানে কংগ্রেস সাংসদ শশী থারুর এভাবেই তুলোধনা করলেন বিজেপির। তিনি ব্যাখ্যা করেন, গত ছ-বছরে আমরা দেখেছি- মহসিন শেখ থেকে শুরু করে মহম্মদ আখলাখ, পেহলু খানকে কীভাবে খুন করা হয়েছে।

ভগবান রামকেই অপমান করছে বিজেপি! হিন্দু ধর্মকে অপদস্ত, উদাহরণ দিলেন শশী

শশী থারুর বলেন, গোমাংস রাখার সন্দেহে একজনকে মেরে ফেলা হচ্ছে, তা কি মেনে নেওয়া যায়। তাঁর কাছে গোমাংস তবু পাওয়া যায়নি। তারপর যদি পাওয়াও যেত, কোনও মানুষকে কি মেরে ফেলা যায়! পেহলু খানের কাছে লাইসেন্স থাকা সত্ত্বেও গরু পাচার সন্দেহে তাঁকে খুন করা হয়।

এদিন শশী থারুর প্রশ্ন তোলেন, নির্বাচনে যদি কোনও দল বেশি আসন পেয়ে ক্ষমতায় আসে, তারা কি যা খুশি করতে পারে। এমনকী মানুষ হত্যা করতে পারে? এদিন হিন্দু ধর্ম নিয়েও প্রশ্ন তোলেন থারুর। রাম নাম নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তোলেন কংগ্রেস সাংসদ।

শশী থারুর বলেন, যাঁরা রামের নামে গণপিটুনি দেয়, তাঁরা কী ধরনের হিন্দু? আমাদের ভারতবর্ষে আমরা এসব কী দেখছি। যাঁরা জয় শ্রীরাম ধ্বনি তুলে গণপিটুনি দেয়, তাঁরা ভগবান রামকেই অপমান করছে, হিন্দু ধর্মকে অপদস্থ করছে। রাজনীতিকে ধর্মের খাতে বইয়ে দেওয়ার যে চেষ্টা চলছে, তা নিন্দনীয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+