'অ্যান এরা অফ ডার্কনেস' বইয়ের জন্য সাহিত্য একাডেমী পুরস্কার শশী থারুরের
'অ্যান এরা অফ ডার্কনেস' বইয়ের জন্য সাহিত্য একাডেমী পুরস্কার শশী থারুরের
তিরুবনন্তপুরমের সাংসদ তথা ভারতের অন্যতম রাজনীতিবিদ শশী থারুর এবার তাঁর 'অ্যান এরা অফ ডার্কনেস' বইটির জন্য ২০১৯ এর সাহিত্য আকাদেমি পুরস্কার পেতে চলেছেন। বইটি প্রকাশিত হয়েছিল ২০১৬ সালে।

১৮ই ডিসেম্বর, ২০১৯ এ প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে সাহিত্য একাডেমীর বার্ষিক পুরস্কারের একটি তালিকা প্রকাশ করা হয়। সাহিত্য আকাদেমি পুরস্কারের জন্য ২৩টি ভাষার নির্বাচিত সাহিত্যের একটি তালিকা প্রকাশিত হয়েছে এই বিজ্ঞপ্তিতে। তালিকার অন্যতম বিজয়ী হলেন শশী থারুর। ইংরেজি ভাষায় সৃজনশীলতার সাথে রচিত তাঁর 'অ্যান এরা অফ ডার্কনেস' বইটির জন্য তিনি জিতে নিয়েছেন এবারের সাহিত্য আকাদেমি পুরস্কার। ব্রিটিশ শাসনের প্রভাব এবং ঔপনিবেশিক শক্তির প্রভাবে ভারত কীভাবে শোষিত হয়েছে তার বর্ণনাই রয়েছে এই বইতে।
থারুর জন্মগ্রহণ করেন লন্ডনে, এরপর ১৯৭৫ সালে দিল্লীর স্টিফেন কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন তিনি। এরপর ১৯৭৮ সালে টুফ্টস বিশ্ববিদ্যালয়ের ফ্লেচার স্কুল অফ ল অ্যান্ড ডিপ্লোম্যাসি বিভাগ থেকে আন্তর্জাতিক সম্পর্কে তাঁর গবেষণা শেষ করেন তিনি।
ইংরেজি ভাষায় অনবদ্য দখল এবং শব্দভাণ্ডারের জন্য ইন্টারনেটেও বিপুল জনপ্রিয় তিনি। পাশাপাশি, তাঁর 'হোয়াই আই অ্যাম হিন্দু', 'প্যারাডক্সিকাল প্রাইম মিনিস্টার অ্যান্ড ইনগ্লোরিয়াস এম্পায়ার' এর মত বইগুলিও খুবই জনপ্রিয়।












Click it and Unblock the Notifications