হিন্দু-মুসলিম দ্বি-জাতি তত্ত্বে প্রথম ওকালতি করেন সাভারকর! সমালোচনায় সরব শশী
সাভারকরকে সমালোচনায় এবার সরব হলেন কংগ্রেস নেতা শশী থারুর। শনিবার তিনি বলেন দ্বি-জাতি তত্ত্বের স্রষ্টা হলেন সাভারকার। তিনিই প্রথম উকিলি করেন দ্বি-জাতি তত্ত্ব নিয়ে।
সাভারকরকে সমালোচনায় এবার সরব হলেন কংগ্রেস নেতা শশী থারুর। শনিবার তিনি বলেন দ্বি-জাতি তত্ত্বের স্রষ্টা হলেন সাভারকার। তিনিই প্রথম উকিলি করেন দ্বি-জাতি তত্ত্ব নিয়ে। মুসলিম লিগ পাকিস্তানের রেজুলেশন পাসের তিন বছর আগে এই প্রস্তাবনা করেছিলেন তিনি। এদিন জয়পুর সাহিত্য উৎসবের প্যানেল বৈঠকে থারুর এ কথা বলেন।

তিনি বলেছ, "দ্বি-জাতি তত্ত্বের প্রথম উকিল ছিলেন হিন্দু মহাসভার প্রধান হিসাবে পরিচিত ভি ডি সাভারকর। তিনি পাকিস্তানেক রেজুলেশন পাসের তিন বছর আগে হিন্দু ও মুসলিম বিভাজনের ভিত্তিতে পৃথক জাতি বা পৃথক দেশের প্রস্তাব দিয়েছিলেন। এই প্রস্তাবনার তিন বছর পর মুসলিম লিগ লাহোরে পাকিস্তানের রেজুলেশন পাস করে।
সিএএ পাসের পর থেকেই জাতীয় রাজনীতিতে ধর্মী বিভাজন নিয়ে বিতর্ক চলছে। এর আগেও সাভারকরকে নিয়ে বিভিন্ন মতামত দিয়েছেন রাজনৈতিক নেতারা। তা নিয়ে বার বার বিতর্ক সৃষ্টি হয়েছে। উল্লেখ্য, বিজেপি এবং শিবসেনা সাভারকরকে ভারতরত্ন পুরষ্কারের জন্য জোর দিয়েছে। কংগ্রেস-সহ কিছু রাজনৈতিক দল তার বিরোধিতা করছে।
১৮ জানুয়ারি মহারাষ্ট্রে কংগ্রেসের জোট-শরিক শিবসেনার নেতা সঞ্জয় রাউত বলেন, যারা বিশ্বাস করেন যে বীর সাভারকরকে ভারতরত্ন দেওয়া হবে না, তাকে একই কারাগারে বন্দি করা উচিত। আমরা বরাবরই বীর সাভারকারের প্রতি শ্রদ্ধাশীল ছিলাম, আছি থাকব।
তিনি বলেন, যাঁরা বীর সাভারকারের ভারতরত্ন প্রাপ্তির বিরোধিতা করছেন, তাদের দু'দিনের জন্য আন্দামানের সেলুলার কারাগারে রাখা হোক, যেখানে সাভারকরকে বন্দি করা হয়েছিল। তবেই তারা তার আত্মত্যাগ এবং জাতির জন্য অবদান উপলব্ধি করতে পারবেন।












Click it and Unblock the Notifications