'দেশকে ভাগ করছে হিন্দুরা', ফের বিতর্কিত মন্তব্য কংগ্রেস নেতা শশী থারুরের
কুম্ভ মেলায় উত্তরপ্রদেশেরর মুখ্যমন্ত্রীর সপার্ষদ স্নান করা দেখে কংগ্রেস নেতা শশী থারুর মন্তব্য করেছিলেন যে কুম্ভ মেলায় সকলে উলঙ্গ হয়ে স্নান করছেন। আর এদিন এগিয়ে হিন্দু ও হিন্দুত্বকে আক্রমণ করলেন শশী।
কুম্ভ মেলায় উত্তরপ্রদেশেরর মুখ্যমন্ত্রীর সপার্ষদ স্নান করা দেখে কংগ্রেস নেতা শশী থারুর মন্তব্য করেছিলেন যে কুম্ভ মেলায় সকলে উলঙ্গ হয়ে স্নান করছেন। আর এদিন আরও একধাপ এগিয়ে হিন্দু ও হিন্দুত্বকে আক্রমণ করে বসলেন তিনি। এদিন এমন এক টুইট শশী করেছেন যা নিয়ে হইচই পড়ে গিয়েছে।

শশী টুইট করে লিথেছেন, হিন্দি, হিন্দু ও হিন্দুত্বর ভাবনা দেশকে ভাগাভাগি করে দিচ্ছে। ভারতের একতা চাই। এই ধরনের সমরূপতার প্রয়োজন নেই।
This “Hindi, Hindu, Hindutva” ideology is dividing our country. We need unity, not uniformity. https://t.co/m6t2xE2sh7
— Shashi Tharoor (@ShashiTharoor) January 31, 2019
ঘটনার সূত্রপাত মুম্বইয়ের বাসিন্দা আব্রাহাম স্যামুয়েলকে নিয়ে। বছর ২৭ এর যুবকের অভিযোগ, তিনি হিন্দি জানেন না বলে পুলিশ তাঁকে হেনস্থা করেছে। সেইকথা জানিয়ে তিনি টুইট করেন। তাতে ট্যাগ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ, রাহুল গান্ধী, এমকে স্তালিন ও শশী থারুরকে।
সেই প্রসঙ্গেই থারুর সুযোগ পেয়েই হিন্দুত্বকে আক্রমণ শানিয়েছেন বলে বিজেপির অভিযোগ। বারবার ইচ্ছে করে থারুর হিন্দু ও হিন্দুত্বকে আক্রমণ করছেন কংগ্রেস দলের মদতে, এমনটাই অভিযোগ বিজেপির। থারুর নিজেও হিন্দু। তাহলে কীভাবে রাহুল গান্ধীর অনুমতি না থাকলে তিনি এভাবে একেরপর এক আক্রমণ করেন, তা নিয়ে গেরুয়া শিবির প্রশ্ন তুলেছে।
এর আগেও নানা প্রসঙ্গ তুলে বিতর্কে জড়িয়েছেন থারুর। কখনও বলেছেন হিন্দু পাকিস্তান, কখনও বলেছেন, মোদী হলেন শিবলিঙ্গের মাথায় বসে বিছে। এসব নিয়ে কখনও থারুরকে শোকজ করেনি কংগ্রেস। এবারও দলের তরফে কোনও কথা বলা হয়নি। বরং কংগ্রেস নেতারা যে থারুরের মন্তব্যের সঙ্গে সহমত তা তাঁরা ঠারেঠোরে বুঝিয়ে দিয়েছেন।












Click it and Unblock the Notifications