নরেন্দ্র মোদীকে নিয়ে টুইট করার পর নিজের ভুল বুঝলেন শশী থারুর! চাইলেন ক্ষমা
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশের স্বাধীনতা আন্দোলোনের বক্তব্য বুঝতে ভুল হয়েছিল। এই কথা লিখে ক্ষমা চেয়ে টুইট করলেন কংগ্রেস সাংসদ শশী থারুর। তিনি টুইটে উল্লেখ্য করেন, তাড়াহুড়ো করে শিরানাম পড়তে গিয়ে তিনি প্রধানমন্ত্রীর বক্তব্য ভুল বুঝেছিলেন।

মোদীকে তোপ দাগেন থারুর
গতকাল শশী থারুর একটি টুইটে লেখেন, 'আন্তর্জাতিক শিক্ষা: আমাদের প্রধানমন্ত্রী বাংলাদেশকে ভারতের 'ফেক নিউজের' স্বাদ দিচ্ছেন। অদ্ভুত ব্যাপার এটাই যে সবাই জানে কে বাংলাদেশকে স্বাধীন করেছে।' গতকালের একটি খবর দেখে তিনি এই টুইট করেন। যাতে লেখা ছিল, নরেন্দ্র মোদী বলেছেন, তিনি সত্যাগ্রহ আন্দোলনে করেছিলেন। এবং জেলে গিয়েছিলেন। এই খবর দেখার পরই টুইট করেন থারুর।

'আমি যদি ভুল হই তাহলে আমি ক্ষমা চাইতে দ্বিধা বোধ করি না'
পরে সম্পূর্ণ খবরটি পড়ে তিনি বুঝতে পারেন যে প্রধানমন্ত্রী বলেছেন, 'বন্ধুদের সঙ্গে আমি সত্যাগ্রহ আন্দোলনে সামিল হয়েছিলাম। আমায় গ্রেফতারও হতে হয়েছিল। তখন আমার বয়স ছিল ২২ বছর।' সম্পূর্ণ খবরটি পরেই ভুল ভাঙ্গে শশী থারুরের। এরপর আজ সকালে তিনি ক্ষমা চেয়ে টুইট করেন। তাতে তিনি লিখেছেন, 'আমি যদি ভুল হই তাহলে আমি ক্ষমা চাইতে দ্বিধা বোধ করি না৷'

মোদীর স্মৃতিচারণা
প্রধানমন্ত্রী মোদী ৫ বছর পুরোনো ঘটনার স্মৃতিচারণায় বুঁদ হয়ে বলেন, 'আমার রাজনৈতিক যাত্রার ক্ষেত্রে উল্লেখযোগ্য ঘটনা ছিল বাংলাদেশের স্বাধঈনতা সংগ্রাম। আমরা ভারতে বসেই বাংলাদেশের জন্য সত্যাগ্রহ করেছিলাম। আমার বয়স তখন ২০র কাছাকাছি। আমি বাংলাদেশে স্বাধীনতার জন্য সত্যাগ্রহ করায় জেলেও গিয়েছেলাম।'

মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা
মোদী আরও বলেন, 'যেসকল সৈনিকরা নিজেদের প্রাণ বিসর্জন দিয়ে এই স্বাধীনতা এনে দিয়েছিলেন, তাঁদের সেই বলিদান আমরা কখনও ভুলব না। সেই সময় ভারতীয় সেনা বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিল। আমরা সেই সেনাদের অবদানও কোনওদিন ভুলব না। আজকের দিনটা আমার জন্য চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।'
বাংলাদেশের সাতক্ষীরার যশোরেশ্বরী মন্দিরে পুজো দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী












Click it and Unblock the Notifications