আইএসআই এজেন্টের প্রেমে বুঁদ শশী, ডিভোর্স চেয়ে তোপ সুনন্দার

গোটা ব্যাপারে জলঘোলা হওয়া শুরু হয় গতকাল থেকে। শশী তরুরের টুইটার অ্যাকাউন্ট থেকে কিছু টুইট করা হয়। টুইটগুলিতে বলা হয়, শশী তরুরের জীবনে একের বেশি নারী আছেন। তিনি সংযমী নন। প্রথমে তাঁর গুণমুগ্ধরা ঘাবড়ে যান টুইটগুলি দেখে। শশী তরুর পরে বলেন, তাঁর অ্যাকাউন্ট 'হ্যাক' করা হয়েছে। এগুলি তিনি লেখেননি।
কিন্তু, পাল্টা বিবৃতি দিয়ে তাঁর স্ত্রী সুনন্দা পুষ্কর তরুর বলেন, তিনি নিজে স্বামীর অ্যাকাউন্ট থেকে টুইট করেছেন। কোনও হ্যাকিংয়ের ঘটনা ঘটেনি। স্বামীর মুখোশ খুলে দেওয়ার জন্যই নাকি ওই টুইটগুলি করেছিলেন।
সুনন্দা সংবাদমাধ্যমের সামনে বলেছেন, তাঁর স্বামী নারীসঙ্গের কাঙাল। শশী তরুরের জীবনে অনেক নারীই আছেন। এখন তিনি একজন পাকিস্তানি মহিলার প্রেমে হাবুডুবু খাচ্ছেন। নাম মেহের তারার। তিনি পেশায় সাংবাদিক। আবার পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআইয়ের হয়ে তিনি কাজ করেন। এ ব্যাপারে শশীকে নিষেধ করা হলেও তিনি তা শোনেননি। তাই এমন পুরুষের সঙ্গে আর থাকা চলে না। শশী তরুরের সঙ্গে সম্পর্ক ভাঙতে চেয়ে তাই বিবাহবিচ্ছেদের মামলা করার প্রস্তুতি নিচ্ছেন তিনি।












Click it and Unblock the Notifications