বিজেপি নেত্রীর বিরল সৌজন্য! খুশি কংগ্রেসের স্টার প্রার্থী

বিজেপি নেত্রী তথা প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমনের বিরল সৌজন্যে খুশি তিরুবনন্তপুরম থেকে কংগ্রেস প্রার্থী শশী থারুর।

বিজেপি নেত্রী তথা প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমনের বিরল সৌজন্যে খুশি তিরুবনন্তপুরম থেকে কংগ্রেস প্রার্থী শশী থারুর। সোমবার তিনি মন্দিরে পুজো দেওয়ার সময় আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। তাঁর মাথায় ছটি সেলাই পড়ে। মঙ্গলবার তাঁকে দেখতে যান নির্মলা সীতারমন। সেই ছবি নিজেই টুইট করেন শশী থারুর।

মন্দিরে পুজো দিতে গিয়ে হাসপাতালে শশী

মন্দিরে পুজো দেওয়ার সময় আহত হয়ে হাসপাতালে ভর্তি কংগ্রেস নেতা শশী থারুর। তাঁর মাথায় আটটি সেলাই পড়ে। কেরলের থিরুভনন্তপুরমের মন্দিরে গিয়েছিলেন তিনি। সেখানে একটি ওজনযন্ত্রের একপাশে বসেছিলেন তিনি। অপর পাশে ছিল ফল ও মিষ্টি। শশী থারুরের ওজনের সমান সেই ফল ও মিষ্টি উৎসর্গ করা হচ্ছিল।

শশীকে দেখতে হাসপাতালে নির্মলা

এদিন সকালে শশী থারুরকে দেখতে হাসপাতালে যান প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন। নির্মলা সীতারমনের এই সফরকে সাধুবাদ জানিয়েছেন শশী। নিজেই টুইট করে জানিয়েছেন সেই কথা।

এলডিএফ প্রার্থীর ফোন

কেরলের থিরুভনন্তপুরম থেকে তৃতীয় বারের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন শশী থারুর। এবার জিতলে তিনি হ্যাট্রিক করবেন। তাঁর বিরুদ্ধে বিজেপির কুমনাম রাজশেখরণ এবং সিপিএম নেতৃত্বাধীন এলডিএফ-এর সি দিবাকরণ প্রার্থী রয়েছেন। এদিন সকালে শশী থারুরকে ফোন করেছিলেন এলডিএফ প্রার্থী। হাসপাতাল সুপারের সঙ্গে কথা বলে শারীরিক খোঁজ খবর নেন ওই নেতা। টুইটে তাঁকেও ধন্যবাদ জানিয়েছেন শশী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+