‘শিবলিঙ্গের মাথায় বিছে মোদী, চপ্পল দিয়ে মারা যাবে না’! আরএসএসের নাম করে কটাক্ষ

শিবলিঙ্গের মাথায় বিছের মতো চড়ে বসেছেন নরেন্দ্র মোদী। তাঁকে না পারা যাচ্ছে হাত দিয়ে সরাতে। না পারা যাচ্ছে চপ্পল দিয়ে মারতে। আরএসএসের নাম করে এমনই বাক্যবাণে প্রধানমন্ত্রীকে বিঁধলেন শশী থারুর

শিবলিঙ্গের মাথায় বিছের মতো চড়ে বসেছেন নরেন্দ্র মোদী। তাঁকে না পারা যাচ্ছে হাত দিয়ে সরাতে। না পারা যাচ্ছে চপ্পল দিয়ে মারতে। আরএসএসের নাম করে এমনই বাক্যবাণে প্রধানমন্ত্রীকে বিঁধলেন কংগ্রেস সাংসদ শশী থারুর। তিনি বলেন, মোদীর ভূমিকায় আরএসএস রীতিমতো হতাশ।

‘শিবলিঙ্গের মাথায় বিছে মোদী, চপ্পল দিয়ে মারা যাবে না’! আরএসএসের নাম করে কটাক্ষ

শশীর কথায়, সেই কারণেই প্রধানমন্ত্রী মোদীকে বিছের সঙ্গে তুলনা করে বসেছেন এক আরএসএস নেতা। আরএসএসের কোন নেতা এই কথা বলেছেন, তাঁর নাম করেননি থারুর। কিন্তু মোদীজিকে তিনি বিছের সঙ্গে তুলনা করেছেন। এমনও বলেছেন মোদীর কাজে আদৌ সন্তুষ্ট নয় আরএসএস।

বেঙ্গালুরুতে এক সাহিত্য উৎসবে মোদীকে একহাত নেন কংগ্রেস সাংসদ। তিরুবনন্তপুরমের সাংসদ বলেন, মোদীজি এমনভাবেই মাথায় চড়ে বসেছেন যে তাঁকে কিছুতেই নামানো যাচ্ছে না। একেবারে বিছের মতো শিবলিঙ্গের মাথায় তাঁর অবস্থান। যাঁকে না পারা যাচ্ছে হাত দিয়ে সরাতে, না পারা যাচ্ছে চপ্পল দিয়ে মারতে।

থারুর এই প্রবাদের মাধ্যমে মোদী ও আরএসএসের বর্তমান অবস্থান ব্যাখ্যা করেছেন। আরএসএসই তাঁকে মাথায় তুলেছে। এখন মাথা থেকে নামাতে পারছে না কিছুতেই। উভয় সংকটে পড়েছে আরএসএস। ফলে মোদীর ভূমিকা আশাপ্রদ নয় আরএসএসের কাছে।

‘শিবলিঙ্গের মাথায় বিছে মোদী, চপ্পল দিয়ে মারা যাবে না’! আরএসএসের নাম করে কটাক্ষ

থারুর বলেন, মোদীকে ওই বিশেষ প্রবাদে বিঁধেছেন এক আরএসএস নেতাই। তবে তিনি তাঁর নাম বলবেন না। উল্লেখ্য, থারুর এর আগে বিতর্কে জড়িয়েছিলেন তাঁর 'হিন্দু-পাকিস্তান' মন্তব্যে। বলেছিলেন, বিজেপি ক্ষমতায় এলে হিন্দু পাকিস্তানে পরিণত হবে ভারত।

শশী থারুর বলেন, মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর আরএসএস সংগঠনের মাথায় চড়ে বসেছেন। এমনকী প্রধানমন্ত্রীর অফিসের পুরনো কর্মীদের এখন মোদী নিযুক্ত কর্মীদের উপর নির্ভর করতে হয়। সেই কারণেই সিবিআই অধিকর্তার অপসারণের খবর স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে তাকে না। বিভিন্ন বিদেশ নীতি নিয়ে অজ্ঞ থাকেন বিদেশমন্ত্রী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+