হাসপাতাল থেকে ছাড়া পেলেন শশী থারুর

সূত্রের খবর অনুযায়ী থারুরকে আইসিইউতে ভর্তি করা হয়েছিল। তাঁর বুকের ব্যথা শুরু হওয়াতেই হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।তবে হাসপাতালসূত্রের খবর কিছুক্ষণ মনিটারিংয়ের পর জেনারেল বেডে স্থানান্তরিত করার কথা প্রথমে ভাবা হলেও পরে শারীরিক অবস্থা স্থিতিশীল হওয়ার কারণে ছেড়ে দেওয়া হয় তাঁকে।
সুনন্দা-কাণ্ডে ইতিমধ্যেই শশী থারুর ও তাঁর ব্যক্তিগত সচিবকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে
দুদিন আগেই শশীর সঙ্গে সাংবাদিক মেহের তারারের সম্পর্ক নিয়ে অভিযোগ তোলেন সুনন্দা। তার পরই সুনন্দার এমন রহস্যজনক মৃত্যুতে উঠে এসেছে অনেক প্রশ্ন। শশীর সহকারি জানিয়েছেন, অসুস্থ ছিলেন সুনন্দা। তাঁর চিকিৎসা চলছিল। অন্যদিকে সুনন্দার মৃত্যুর আগের দিনই শশী টুইট করে জানিয়েছিলেন। তারঁর স্ত্রী অসুস্থ। তাঁরে কাছেই থাকতে হবে তাঁকে।
প্রাথমিকভাবে পুলিশের সন্দেহ ছিল, সুনন্দা আত্মহত্যা করেছেন। যদিও পরে স্বাভাবিক না অস্বাভিক মৃত্যু তা নিয়ে স্পষ্ট কিছু না বললেও সব পরিস্থিতিই খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে পুলিশ। ফরেন্সিক দল শুক্রবার রাতেই হোটেলে পৌছে যায়।
গতকাল রাতেই জিজ্ঞাসাবাদ করা হয় শশী থারুর এবং তাঁর ব্যক্তিগত সচিবকে। শশী থারুরই প্রথম পুলিশে খবর দেন।
বিয়ের সাত বছর সম্পূর্ণ না হওয়ার কারণে সুনন্দা পুষ্করের মৃত্যু ফৌজদারি প্রক্রিয়া আইনের ১৭৬ ধারার অধীনে হবে। দিল্লি পুলিশ টুইটারের কাছ থেকে মেহের ও সুনন্দার টুইটের বিস্তারিত বিবরণ চাইবে বলেও জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications