স্ত্রী সুনন্দা পুষ্করের রহস্যমৃত্যুতে অবশেষে চার্জশিটে নাম শশী থারুরের
সুনন্দা পুষ্করের রহস্যজনক মৃত্যু মামলায় অবশেষে চারবছর বাদে চার্জশিট ফাইল করল দিল্লি পুলিশ।
সুনন্দা পুষ্করের রহস্যজনক মৃত্যু মামলায় অবশেষে চারবছর বাদে চার্জশিট ফাইল করল দিল্লি পুলিশ। কংগ্রেস নেতা শশী থারুরকে তাঁর স্ত্রী সুনন্দার মৃত্যুতে অভিযুক্ত হিসাবে দেখিয়ে চার্জশিট ফাইল করা হয়েছে।

এদিন দিল্লির মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ধর্মেন্দ্র সিংয়ের সামনে চার্জশিট দাখিল করা হয়। সেখানে ভারতীয় দণ্ডবিধির ৪৯৮ এ ধারা ও ৩০৬ ধারা অনুযায়ী গার্হস্থ্য হিংসা ও আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ আনা হয়েছে।
শশী থারুরকে অভিযুক্ত হিসাবে চার্জশিটে দেখানো হয়েছে। ২০১৪ সালের ১৭ জানুয়ারি হোটেলের রুমে রহস্যজনকভাবে সুনন্দা পুষ্করের মৃতদেহ উদ্ধার হয়। দিল্লির পাঁচ তারা লীলা প্যালেস হোটেলের ৩৪৫ নম্বর ঘর থেকে সুনন্দা পুস্করের দেহ উদ্ধার হয়। প্রথমে হোটেলের ৩০৭ নম্বর ঘরে থাকলেও, পরে ৩৪৫ নম্বর ঘরে গিয়েছিলেন সুনন্দা।
পরে অভিযোগ ওঠে, সুনন্দা পুষ্কর খুন হয়েছিলেন। তবে দিল্লি পুলিশ সবকিছু জেনেও ঘটনা চেপে গিয়েছিল বলে অভিযোগ। তবে এবার শশী থারুরের বিরুদ্ধেই চার্জশিটে অভিযোগ জানাল দিল্লি পুলিশ।












Click it and Unblock the Notifications