প্রসার ভারতীর নতুন সিইও হলেন শশী শেখর ভেম্পতি
প্রসার ভারতীর নতুন সিইও হলেন শশী শেখর ভেম্পতি। তিনি প্রসার ভারতী বোর্ডের পার্ট টাইম সদস্য ছিলেন। এবারে একেবারে সিইও পদে নিযুক্ত হলেন।
ইনফোসিসের প্রাক্তন কর্মী শশী শেখর ভেম্পতি হলেন প্রসার ভারতীর নতুন সিইও। তিনি প্রসার ভারতী বোর্ডের পার্ট টাইম সদস্য ছিলেন। এবারে একেবারে সিইও পদে নিযুক্ত হলেন।
উপ রাষ্ট্রপতি হামিদ আনসারির নেতৃত্বে তিন সদস্যের কমিটির সুপারিশে শশী শেখরকে নিয়োগ দিয়েছে কেন্দ্র। তিনি আইআইটি বম্বের প্রাক্তনী। পাঁচ বছরের জন্য তাঁকে নিয়োগ দেওয়া হয়েছে।

এর আগে প্রসার ভারতীর সিইও ছিলেন জহর সরকার। তবে গত সাতমাস আগে তিনি ইস্তফা দেন। তখন থেকে পদটি ফাঁকাই পড়ে ছিল। এবার সেই পদ পূরণ হল।
জাতীয় সম্প্রচার সংস্থা প্রসার ভারতীর অধীনে রয়েছে দূরদর্শন ও অল ইন্ডিয়া রেডিও-র মতো প্রতিষ্ঠান। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অধীনে থাকা প্রসার ভারতী একটি স্বতন্ত্র সংস্থা।












Click it and Unblock the Notifications