বিমানেও ঝগড়া করেছিলেন শশী আর সুনন্দা, বললেন মণীশ তিওয়ারি

তিরুঅনন্তপুরম থেকে নয়াদিল্লি আসার বিমান ধরেছিলেন শশী। সঙ্গে ছিলেন সুনন্দা। মুম্বই থেকে ওই বিমানে ওঠেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী মণীশ তিওয়ারি। তিনি জানিয়েছেন, ওঁদের আসন থেকে কিছুটা দূরে বসেছিলেন। দু'জনে বেশ জোরে-জোরে কথা বলছিলেন। কিছুক্ষণ শোনার পর স্পষ্ট বোঝা গিয়েছিল, শশী তরুরের সঙ্গে ঝগড়া করছেন সুনন্দা। কী নিয়ে ঝগড়া, সেটা বোঝা না গেলেও এটা মালুম হয়, শশীর কিছু আচরণে খাপ্পা ছিলেন তাঁর স্ত্রী। বিমান অবতরণের পর একে-একে সব যাত্রী যখন নেমে যাচ্ছেন, তখনও আসনে বসে দু'জন ঝগড়া করছিলেন। মণীশ তিওয়ারি পুলিশকে জানিয়েছেন, যতক্ষণ তরুর দম্পতি চোখের সামনে ছিল, ততক্ষণ তাঁদের ঝগড়া করতে দেখেছেন তিনি।
মণীশ তিওয়ারির এই মন্তব্য যে সত্যি, তা মালুম হয়েছে বিমানবন্দরের লাউঞ্জের সিসিটিভি ফুটেজ থেকে। দেখা যাচ্ছে, উত্তেজিতভাবে শশীর দিকে আঙুল তুলে কথা বলছেন সুনন্দা। পাল্টা হাত নেড়ে তাঁকে কিছু বোঝাচ্ছেন শশী। পুলিশ জানিয়েছে, শশী তরুর একটু সুস্থ হলে বিষয়টা নিয়ে তাঁর সঙ্গে কথা বলা হবে।












Click it and Unblock the Notifications