ফেসবুকে অশ্লীল মেসেজ, প্রকাশ্যেই গর্জে উঠলেন রাষ্ট্রপতি কন্যা শর্মিষ্ঠা

তিনি রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায়। এছাড়াও তিনি কংগ্রেসের মতো একটি বড় দলের নেত্রী। আর তাকেই কিনা ফেসবুকে অশ্লীল, কুরুচিকর সব মেসেজ পাঠানো! পার্থ মন্ডল নামে এক যুবক সেই ঘটনাই ঘটিয়েছেন।

ঘটনাটি কতদিন ধরে চলছে সেবিষয়ে কিছু উল্লেখ করেননি রাষ্ট্রপতি কন্যা। তবে বিষয়টি সকলের সামনে তুলে ধরেছেন যাতে এমন দুষ্কৃতীদের স্বরূপ প্রকাশ পায় এবং ভবিষ্যতে যাতে আর কারও সঙ্গে এমন করার দুঃসাহস না পায় এরা।

রাষ্ট্রপতি কন্যা শর্মিষ্ঠাকে ফেসবুকে অশ্লীল মেসেজ

ঠিক কি লিখেছেন শর্মিষ্ঠা ফেসবুকে? লিখেছেন, "পার্থ মন্ডল নামের এক বিকৃতমনস্ক আমাকে নোংরা যৌন উসকানিমূলক মেসেজ পাঠাচ্ছে। প্রথমে ভেবেছিলাম বিষয়টি এড়িয়ে যাব। তবে পরে ভেবে দেখলাম, চুপ করে থাকলে এরা আরও লাই পেয়ে যাবে। অন্যদেরও নিজের শিকার বানাবে। এদের অ্যাকাউন্ট শুধু ব্লক করলেই হবে না। সবার সামনে এদের ঘৃণ্য কাজকে তুলে ধরতে হবে।"

রাষ্ট্রপতি কন্যা শর্মিষ্ঠাকে ফেসবুকে অশ্লীল মেসেজ

শুধু তাই নয়, এটুকু পোস্ট করেই ক্ষান্ত থাকেননি শর্মিষ্ঠা। তিনি স্ক্রিনশট করে ওই যুবকের পাঠানো মেসেজ ছবির আকারে নিজের লেখা পোস্টের সঙ্গে শেয়ার করেছেন। এবং অন্যদের আবেদন করেছেন যাতে সকলে বিষয়টি সম্পর্কে জানতে পারেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+