প্রণব ভারতরত্ন, বাবার সাফল্যে কী প্রতিক্রিয়া পুত্র-কন্যার

ভারতরত্ন প্রণব মুখোপাধ্যায় ও তাঁর পরিবার কীভাবে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছে, জেনে নেওয়া যাক একনজরে।

ভারত রত্ন সম্মানে ভূষিত হয়েছেন প্রাক্তন কংগ্রেস নেতা তথা প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। বাংলা থেকে জাতীয় রাজনীতির আঙিনায় গিয়ে গত কয়েক দশকে কেন্দ্র সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ সামলেছেন তিনি। জাতীয় রাজনীতিতে তিনি কংগ্রেসের চাণক্য বলে পরিচিত ছিলেন। শেষে রাষ্ট্রপতির পদে বসেন প্রণব মুখোপাধ্যায়। সেখানেও দলের ঊর্ধ্বে উঠে নিজের সাক্ষর রেখেছেন তিনি। ভারত রত্ন পাওয়ার পর কীর্ণাহারের এই গর্বিত সন্তান ও তাঁর পরিবার কীভাবে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছে, জেনে নেওয়া যাক একনজরে।

প্রণব মুখোপাধ্যায়ের পুত্র তথা কংগ্রেস নেতা অভিজিত মুখোপাধ্যায় নিজের প্রতিক্রিয়ায় জানিয়েছেন, এটা দারুণ অনুভূতি। আমি সন্তান হিসাবে গর্ববোধ করছি। জনসেবার কাজে ৫০ বছরের বেশি থেকেছেন বাবা। দেশকে বিভিন্ন পদে থেকে সেবা করেছেন। আমরা ভারতের মানুষেরর কাছে ও সরকারের কাছে কৃতজ্ঞ।

কংগ্রেস নেত্রী তথা প্রণব মুখোপাধ্যায়ের কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায় জানিয়েছেন, আমার বাবা বাংলার একটি অজ পাড়া-গাঁ থেকে নিজের যাত্রা শুরু করেন। সেখানে কোনও উন্নয়ন ছিল না। রাস্তা খারাপ, বিদ্যুত ছিল না। স্কুলে যেতে ১০ কিলোমিটার যাত্রা করতে হতো। সেখান থেকে ভারত রত্ন পাওয়া একটা লম্বা সফর নিঃসন্দেহে।

প্রণব মুখোপাধ্যায় ফের এদিন প্রতিক্রিয়ায় জানিয়েছেন, আমি দেশের জনতাকে আমার অন্তরের কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি সবসময়ে বলেছি, আমি যা করেছি মানুষের জন্য, তার চেয়ে দেশের কাছ থেকে পেয়েছি অনেক বেশি। কৃতজ্ঞতার সঙ্গে আমি এই সম্মান গ্রহণ করছি। আমি রাষ্ট্রপতিকেও সেই কৃতজ্ঞতার কথা ব্যক্ত করেছি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+