প্রবলভাবে কট্টরপন্থী শারজিল, ভারতেকে ইসলামিক রাষ্ট্র করতে চাইতেন
শাহিনবাগের সিএএ বিরোধী আন্দোলনের অন্যতম উদ্যোক্তা শারজিল ইমাম কিন্তু প্রবলভাবে কট্টরপন্থী। শারজিল মনে করে ভারতের ইসলামিক রাষ্ট্র হওয়া উচিত।
শাহিনবাগের সিএএ বিরোধী আন্দোলনের অন্যতম উদ্যোক্তা শারজিল ইমাম কিন্তু প্রবলভাবে কট্টরপন্থী। শারজিল মনে করে ভারতের ইসলামিক রাষ্ট্র হওয়া উচিত। দিল্লি পুলিসের পক্ষ থেকে শারজিল সম্পর্কে এমনই তথ্য দেওয়া হয়েছে। বিহার থেকে গ্রেফতারের পর আপাতত শারজিল দিল্লি পুলিসের হেফাজতে রয়েছে।

গত মঙ্গলবার বিহারের জেহানাবাদ থেকে গ্রেফতার করার পর ট্রানজিট রিমান্ডে দিল্লিতে নিয়ে আসা হয়। তাঁকে ধরার জন্য টানা দুদিন জেহানাবাদে বসেছিল দিল্লি পুলিস। ২৭ জানুয়ারি বিজেপির পক্ষ থেকে শারজিলের একটি ভিডিও প্রকাশ করা হয়েছিল। তাতে দেখা গিয়েছিল শারজিল মুসলিমদের একটি সভায় অসমকে ভারত থেকে বিচ্ছিন্ন করার কথা বলছেন। শুধু সেই ভিডিও নয় একাধিক ভাষণের ভিডিওতে এই একই বক্তব্য পাওয়া গিয়েছে। শারজিলের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১২৪ এ, ১৫৩ এ ও ৫০৫ ধারায় প্ররোচনামূলক বক্তব্য ও বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিভেদ ছড়ানোর অভিযোগে রাষ্ট্রদ্রোহিতা মামলা রুজু হয়।
শাহিনবাগে সিএএ বিরোধী আন্দোলনের অন্যতম উদ্যোক্তা ছিলেন শারজিল। শুধু তাই নয় আলিগড় বিশ্ববিদ্যালয়েও সিএএ বিরোধী আন্দোলনের নেতৃত্বে ছিলেন তিনি। সেখানেও শারজিল উষ্কানিমূলক ভাষণ দিয়েছিলেন বলে জানা গিয়েছে। তার সঙ্গে অন্য কোনও ইসলামিক সংগঠনের কোনও যোগ রয়েছে কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে।












Click it and Unblock the Notifications