হন্যে হয়ে শার্জিলকে খুঁজছে পুলিশ! বিহারে তার ভাইয়ের সঙ্গে কী ঘটে গেল

দিল্লির শাহিনবাগে এখনও চলছে জোরদার নাগরিকত্ব সংশোধনী আইন বিরোধী প্রতিবাদ। আর সেই প্রতিবাদ মঞ্চেই দেখা যায় জেএনিউ এর মেধাবী ছাত্র শার্জিল ইমামকে। যাকে খুঁজতে চূড়ান্ত তৎপরতা নিয়েছে প্রশাসন। শার্জিলের বিরুদ্ধে অভিযোগ রয়েছে দেশ বিরোধিতার। আর সেই অভিযোগ ঘিরে বিহারে তার ভাইয়ের পরিবারে ঘটে গেল কোন কাণ্ড!

 আটক শার্জিলের ভাই!

আটক শার্জিলের ভাই!

দিল্লির শাহিনবাগে শার্জিলের বেশ কিছু বক্তব্য দেশ বিরোধিতা উস্কে দিচ্ছে বলে অভিযোগ। আর তার জেরেই আপাতত শার্জিলকে খুঁজছে পুলিশ। বিহার ও দিল্লিতে চলছে যুদ্ধকালীন তৎপরতায় তল্লাশিষ। আর এরই মধ্যে বিহার থেকে আটক করা হয়েছে শার্জিলের ভাইকে।

 শার্জিল কোথায়? .. কোন কোন তথ্য উঠছে

শার্জিল কোথায়? .. কোন কোন তথ্য উঠছে

বিহারে নিজের পৈতৃক বাড়িতে গা ঢাকা দিয়ে থাকতে পারে জেএনিউএর গবেষক শার্জিল ইমাম। আর সেই সূত্রেই বিহারে তার ভাইকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। এছাড়াও জেহানাবাদ থেকে আরও একজন ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তবে সেই ব্যক্তির সঙ্গে শার্জিলের যোগসূত্র কী , বা ব্যক্তির পরিচয় কী , তা নিয়ে সংশয় রয়েছে। এদিকে, দিল্লি, মুম্বই, বিহার সহ একাধিক জায়গায় শার্জিলকে খুঁজতে পুলিশের ৫ টি দল বেরিয়ে পড়েছে।

 অসম ও উত্তরপ্রদেশে আগে আটক হয়েছিল শার্জিল!

অসম ও উত্তরপ্রদেশে আগে আটক হয়েছিল শার্জিল!

জানা যাচ্ছে, এর আগে শার্জিলকে আটক করেছিল উত্তরপ্রদেশ ও অসম। প্রসঙ্গত, শাহিনবাগে শার্জিল যে বক্তব্য রাখে , তা উত্তরপূর্ব ভারত নিয়ে। আর তার জেরেই মণিপুর ও অরুণাচল প্রদেশেও শার্জিলের বিরুদ্ধে জারি হয়েছে এফআইআর। আইআইটি মুম্বইয়ের ছাত্র শার্জিল বর্তমানে জেএনইউতে ইতিহাসের গবেষক। এমন মেধাবী ছাত্রের দেশ বিরোধী বিদ্বেষ মূলক বক্তব্যের জেরে তাকে আগেও আলিগড় পুলিশ আটক করেছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+