Delhi Assembly Election 2025: টেলিপ্রম্পটার বিকল হতেই থেমে গেল ভাষণ! ভিডিও প্রকাশ করে মোদীকে খোঁচা আপের

Delhi Assembly Election 2025: দোরগোড়ায় দিল্লির বিধানসভা নির্বাচন। সম্মুখ সমরে আম আদমি পার্টি (AAP) ও বিজেপি (BJP)। আর এবার নরেন্দ্র মোদীর (Narendra Modi) সভায় টেলিপ্রম্পটার (Teleprompter) বিকল হয়ে যাওয়া নিয়ে খোঁচা আপের। রোহিনীর সভার ভিডিও পোস্ট করে বিজেপিকে কটাক্ষ অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) দলের। পাল্টা আপকে নিশানা বিজেপিরও।

রবিবার আপের তরফে রোহিনীতে মোদীর সভার ভিডিও পোস্ট করে তাতে ক্যাপশনে লেখা হয়, "ঠিক যেভাবে দিল্লিতে বিজেপি ব্যর্থ হয়েছে, মোদীজির টেলিপ্রম্পটারও ব্যর্থতা দেখিয়ে দিয়েছে।" আপের আরও দাবি, সভায় টেলিপ্রম্পটার বিকল হয়ে যেতেই ভাষণও বন্ধ হয়ে গিয়েছিল মোদীর।

Delhi Assembly Election 2025

লাখ লাখ জনতার মাঝে মনোগ্রাহী ভাষণের জন্য সুপরিচিত নরেন্দ্র মোদী। কিন্তু আপের দাবি, রোহিনীর সভায় কতক্ষণে টেলিপ্রম্পটার ঠিক হবে, সেই অপেক্ষা করে চুপ করে দাঁড়িয়ে ছিলেন মোদী। সভার মাঝে অদ্ভূত নিস্তব্ধতা ছিল বলে খোঁচা দিল্লির শাসকদলের।

ভারত হোক বা বিদেশের মাটি, মোদীর ভাষণ নজর কাড়ে সকলের। কিন্তু আপের দাবি, মোদীর ভাষণের সবেধন নীলমণি ওই টেলিপ্রম্পটারই। প্রযুক্তির উপর মোদীর অগাধ ভরসা, তাই টেলিপ্রম্পটার বিকল হলেই ভাষণ থেমে যায়, তীব্র আক্রমণ আম আদমি পার্টির।

পাল্টা আপকে নিশানা করেছেন নরেন্দ্র মোদীও। আপকে আপদ বলে কটাক্ষ বিজেপির। দিল্লিবাসীকে দেওয়া প্রতিশ্রুতি পালনে আপ ব্যর্থ হয়েছে বলে দাবি করেন মোদী। রোহিনীতে পরিবর্তন ব়্যালি থেকে আপকে অলআউট নিশানা করে মোদী বলেন, উন্নততর দিল্লি গড়তে বিজেপিকেই ভোট দিতে হবে। মোদীর কথায়, "গত ১০ বছরে দিল্লিবাসী এমন এক রাজ্য সরকারকে পেয়েছে, যারা 'আপদ'-এর থেকে কিছু কম যায় না।"

আপকে জনবিরোধী বলেও কটাক্ষ করেন মোদী। কেজরিওয়ালের নেতৃত্বাধীন আপের উন্নয়নের কোনও লক্ষ্য নেই বলেও নিশানা করেন তিনি। মোদী বলেন, "দিল্লিবাসীর ১০ বছর নষ্ট করে দিয়েছে এই আপদ সরকার। দিল্লির সবরকম উন্নয়ন কেন্দ্রীয় সরকারকেই করতে হয়। দিল্লির কোণায় কোণায় মেট্রো পৌঁছে গিয়েছে। যা বিজেপি করেছে। নমো ভারত ট্রেন পরিষেবা, হাইওয়ে, উড়ালপুল, সবই কেন্দ্র করছে।"

দিল্লি বিধানসভায় আগামিদিনে বিজেপি বিধায়কদেরই আধিপত্য থাকবে বলে দাবি করেন নরেন্দ্র মোদী। তিনি বলেন, "আমার পূর্ণ বিশ্বাস রয়েছে দিল্লি বিধানসভায় পদ্মফুল ফুটবে। একমাত্র বিজেপিই দিল্লিকে বিশ্বের সেরা রাজধানীর তকমা এনে দিতে পারবে।" এব্যাপারে দিল্লির বিজেপি কর্মীদেরও ভোটের ময়দানে ঝাঁপিয়ে পড়ার আবেদন জানান মোদী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+