লাফিয়ে বাড়ল সেনসেক্স ও নিফটি, পাইকারি বাজারদর কমতেই চাঙ্গা শেয়ার মার্কেট
সেনসেক্স ও নিফটি লাফিয়ে বাড়ল সোমবার। এদিন বাজার খুলতেই চাঙ্গা হয়ে ওঠে ভারতের শেয়ার মার্কেট। শুক্রবার লালে শেষ হয়েছিল শেয়ার মার্কেট, কিন্তু সোমবার শুরু থেকেই সবুজ এবং শেষও হয়েছে সবুজে। পািকারি বাজারদর পড়তেই শেয়ার মার্কেট চাঙ্গা হয়ে উঠল আরও।
সোমবার সেনসেক্স ৩১৮ পয়েন্ট বেড়েছে। এর ফলে ৬২ হাজার ৩৪৫ হয়েছে সেনসেক্স। আর নিফটি ১৮,৪০০-এর কাছাকাছি অবস্থায় বন্ধ হয়েছে শেয়ার মার্কেট। ভারতের পাইকারি বাজার দর বা ডব্লুপিআই মুদ্রাস্ফীতি সহজ হওয়াতেই এই বৃদ্ধি। রিয়েলটি স্টকও বেড়েছে এদিন।

শেয়ার মার্কেট সূত্রে জানা গিয়েছে, সমস্ত সেক্টর এদিন সবুজে শেষ হয়েছে। নিফটি রিয়েলটি ৪.৩২ শতাংশ লাফিয়ে বেড়েছে। মিডিয়া সূচকটি ২.০৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। রিয়েলটি স্টক, টাটা মোটরস এবং এপ্রিলের মূল্যস্ফীতির পরিসংখ্যানে সোমবার দেশীয় ইক্যুইটিগুলি উচ্চতর হয়েছে।
বিএসই বেঞ্চমার্ক সেনসেক্স ৩১৭.৮১ পয়েন্ট বা ০.৫১ শতাংশ বেড়ে ৬২,৩৪৫.৭১-এ বন্ধ হয়েছে। এনএসই নিফটি-৫০ শেষ হয়েছে ৮৪.০৫ পয়েন্ট বা ০.৪৬ শতাংশ বেড়ে। নিফটি-৫০ দাঁড়িয়েছে ১৮,৩৯৮.৮৫-এ। এর ফলে শেয়ার মার্কেট চাঙ্গা হয়েছে, বিনিয়োগকারীরাও খুশি।

ডিএলএফ, পেটিএম, বন্ধন ব্যাঙ্ক, জিএআইএল ইন্ডিয়া, হিরো মোটর কর্পোরেশন, টাটা মোটরস, ব্যাঙ্ক অফ বরোদা এবং ডাবর ইন্ডিয়া সোমবার শীর্ষ লাভকারী স্টকগুলির মধ্যে অন্যতম। এদিকে, আদানি ট্রান্সমিশন, অ্যাভিনিউ সুপারমার্টস, আদানি গ্রিন এনার্জি, বাজাজ হোল্ডিংস, আদানি এন্টারপ্রাইজ, সিপ্লা এবং সিমেন্স লোকসানে রান করছে।
টাটা মোটরস এদিন শীর্ষ লাভকারীদের মধ্যে ছিল। কারণ অটোমোবাইল কোম্পানির স্টক চার শতাংশের উপরে উঠেছে। ২০২৩ অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিকে ৫৪০৮ কোটি টাকা নিট মুনাফা পোস্ট করেছে, যা গত বছর ১০৩৩ কোটি টাকার নিট লোকসানে ছিল। এটি বিএসই-তে ২.৯৪ শতাংশ বেড়ে ৫৩০.৮৪ টাকায় দাঁড়িয়েছে।

ডিএলএফ এদিন বিএসই-তে ৭.২৬ শতাংশ লাফিয়ে ৪৬৭.৫৫ টাকায় পৌঁছেছে, যখন রিয়েলটি কোম্পানি শক্তিশালী ছিল চতুর্থ ত্রৈমাসিকে। আদানি এন্টারপ্রাইজেস সোমবার ২.৭৯ শতাংশ কমেছে, যখন আদানি ট্রান্সমিশন ৫ শতাংশ নিম্ন সার্কিট সীমাতে আঘাত করেছে। আদানি গ্রুপ ফার্ম ঘোষণা করেছে, তারা একটি যোগ্য প্রাতিষ্ঠানিক প্লেসমেন্ট রুটের মাধ্যমে ২১ হাজার কোটি টাকা সংগ্রহ করবে৷
নিফটি রিয়েলটি এদিন ৪.৩২ শতাংশ লাফানোয় সমস্ত সেক্টর সবুজে শেষ হয়েছে, তারপরে মিডিয়া সূচক ২.০৬ শতাংশ, এফএমসিজি ১.১৪ শতাংশ বেড়েছে এবং পিএসইউ ব্যাঙ্ক সূচক ১.১৩ শতাংশ বেড়েছে৷ সমস্ত বিস্তৃত বাজারের সূচকগুলি আজ ইতিবাচকভাবে শেষ হয়েছে, কারণ নিফটি মিডক্যাপ-৫০ ০.৯৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে, তারপরে নিফটি স্মলক্যাপ-৫০ ০,৮৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং নিফটি স্মলক্যাপ-১০০ বৃদ্ধি পেয়েছে ০.৮১ শতাংশ৷












Click it and Unblock the Notifications