দিনের শুরুতেই ধাক্কা সামলে ঘুরে দাঁড়াল শেয়ার মার্কেট! সেনসেক্স-নিফটি ঊর্ধ্বমুখী

দিনের শুরুতেই ধাক্কা খেয়েছিল শেয়ার মার্কেট। সূচক নেমে গিয়েছে পাঁচ মাসের সর্বনিম্নে। তবে সাময়িক সেই কাটিয়ে ফের খানিক চাঙ্গা হয়ে উঠল বাজার। ইচিবাচক বিশ্ববাজারের ইঙ্গিত পেতেই সেনসেক্স ও নিফটি বৃদ্ধি পেল। মেটাল স্টকও লাভের মুখ দেখেছে। ফলে আশঙ্কার মেঘ আপাতত কেটেছে।

বুধবার শেয়ার বাজার ঊর্ধ্বমুখী

বুধবার শেয়ার বাজার ঊর্ধ্বমুখী

বুধবার শেয়ার মার্কেট খুলতেই পড়ে যায় সূচক। তারপর সাড়ে ৯টার পর থেকে আবার বাড়তে থাকে। বিএসই সেনসেক্স আপাতত বেড়ে হয়েছে ৫৮,৩১৪.১২। বেড়েছে ০.৭১ শতাংশ। আর এনএসই নিফটি ৫০ হয়েছে ১৭,১৬৭.২০। তা বেড়েছে ০.৭২ শতাংশ।

প্রারম্ভিক অবস্থায় লভ্যাংশের মুখ দেখেছে

প্রারম্ভিক অবস্থায় লভ্যাংশের মুখ দেখেছে

শেয়ারের বৃহত্তর বাজারগুলিও প্রারম্ভিক অবস্থায় লভ্যাংশের মুখ দেখেছে। বেঞ্চমার্ক সূচকগুলিও শক্তিশালী হতে শুরু করেছে এদিন। মার্কিন মুদ্রাস্ফীতির ইতিবাচক তথ্য অনুসরণ করেই বৈশ্বিক বাজার রিবাউন্ড করেছে। ফলে বিনিয়োগকারীদের আস্থা অর্জন করতেও সফল হয়েছে শেয়ার। বুধবার বেঞ্চমার্ক স্টক মার্কেটের সূচক বেড়েছে।

নিফটি মেটাল ১ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে

নিফটি মেটাল ১ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে

এদিন শেয়ার মার্কেটের সমস্ত প্রধান সেক্টরাল সূচকগুলি ইতিবাচক লেনদেন করছে, নিফটি মেটাল ১ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে। বৈশ্বিক প্রবণতার উন্নতির কারণে নিফটি আইটি এবং নিফটি ফিনান্সিয়ালও বেড়েছে। নিফটি ৫০ সূচকে শীর্ষ লাভকারীদের মধ্যে উঠে এসেছে বড় সংস্থাগুলি।

নিফটি সূচকে শীর্ষ লাভকারী সংস্থা

নিফটি সূচকে শীর্ষ লাভকারী সংস্থা

নিফটি সূচকে শীর্ষ লাভকারী সংস্থাগুলির মধ্যে উল্লেখযোগ্য এশিয়ান পেইন্টস, ইউপিএল, এলএন্ডটি, টাইটান এবং হিন্দালকো। সবচেয়ে বড় ড্র্যাগ ছিল এসবিআই লাইফ, ভারতী আইটেল, হিন্দুস্তান ইউনিলিভার, ওএনজিসি ও এইচসিএল টেকের। টানা চারদিন নিম্নমুখী থাকার পর এদিন ঊর্ব্ামুখী হয়েছে সেনসেক্স ও নিফটি।

দালাল স্ট্রিট ঘুরে দাঁড়াতে শুরু করে

দালাল স্ট্রিট ঘুরে দাঁড়াতে শুরু করে

বুধবার বৈশ্বিক ইক্যুইটিতে প্রত্যাবর্তন ঘটে। তারপরই প্রাথমিক ধাক্কা সামলে এদিন দালাল স্ট্রিট ঘুরে দাঁড়াতে শুরু করে। ইউএস মুদ্রাস্ফীতির অনুকূল প্রভাবের কারণেই তা হয়েছে বলে বিশেষজ্ঞমহল জানিয়েছে। মার্কিন ফেডারেল রিজার্ভ আগামী সপ্তাহে তার নীতি পর্যালোচনা সভায় একটি ছোট সুদের হার বৃদ্ধির সিদ্ধান্ত নিতে চলেছে।

পরিস্থিতি মোকাবেলায় মার্কিন পদক্ষেপ

পরিস্থিতি মোকাবেলায় মার্কিন পদক্ষেপ

গত কয়েক সেশনে দেশীয় এবং বৈশ্বিক উভয় ইক্যুইটিই চাপে ছিল। কারণ দুটি মার্কিন সংস্থা সিলিকন ভ্যালি ব্যাঙ্ক ও সিগনেচার ব্যাঙ্কের পতনের পর ভয় বেড়ে যায়। এরপর বিশ্লেষকরা পরিস্থিতি মোকাবেলায় মার্কিন কর্তৃপক্ষের গৃহীত পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন।

পাঁচ মাসের সর্বনিম্ন অবস্থানে নামে শেয়ার

পাঁচ মাসের সর্বনিম্ন অবস্থানে নামে শেয়ার

দেশীয় বিশ্লেষকরাও মনে করছেন, দুটি মার্কিন ব্যাঙ্কের পতন ভারতীয় আর্থিক প্রতিষ্ঠানগুলিতে কোনও প্রভাব ফেলবে না। সেনসেক্স ও নিফটি এদিন ঘুরে দাঁড়িয়েছে। ফলে শেয়ার মার্কেট শুরুর ধস সামলাতে সক্ষম হয়েছে। টানা চারদিন নামতে নামতে পাঁচ মাসের সর্বনিম্ন অবস্থানে চলে গিয়েছিল।

আদানি গোষ্ঠীর শেয়ারগুলি ভেঙে পড়ে

আদানি গোষ্ঠীর শেয়ারগুলি ভেঙে পড়ে

সেনসেক্স নেমে গিয়েছিল ৫৭৯০০-তে। সূচক চার শতাংশ অর্থাৎ ২৪৫০ পয়েন্ট হারিয়েছিল। মূলত বৈশ্বিক ইক্যুইটির কারণেই এই ধস বলে জানা গিয়েছিল। তারপর আদানি গোষ্ঠীর শেয়ারগুলি টানা ১০ দিন ধরে ধস নামতে থাকে। তার প্রভাব পড়ে ভারতীয় শেয়ার বাজারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+