পতন জারি সেনসেক্স-নিফটিতে! করোনা প্রকোপে যেন লকডাউনে শেয়ার বাজারও
সোমবার শেয়ারবাজার চালু হতেই ফের বড় পতন লক্ষ্য করা যায় শেয়ার বাজারে। এদিন বাজারের লেনদেন চালু হতেই ২৬২৪.৬৯ পয়েন্ট পড়ে যায় সেনসেক্স। এর জেরে দালাল স্ট্রিটের সূচক গিয়ে দাঁড়ায় ২৭২৯১.২৭-এ। নিফটিও নেমে যায় ৮০০০ পয়েন্টের নিচে।

করোনা রুখতে লকডাউনে দেশ
করোনা সংক্রমণ রুখতে দেশ জুড়ে লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র ও বিভিন্ন রাজ্য। কলকাতা, দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু ও চেন্নাই সহ দেশের ৮২টি জেলায় এই লকডাউন কার্যকর হবে আজ থেকে। এর জেরে ব৩১ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে ট্রেন, বাস, মেট্রো পরিষেবা।

করোনার প্রকোপে ধাক্কা খাচ্ছে দেশের অর্থনীতি
করোননা ভাইরাসের প্রকোপে দেশের বাণিজ্য অর্থনীতি ধাক্কা খাচ্ছিল প্রথম থেকেই। ভারতে করোনা প্রকোপ বাড়তে সেই ধাক্কা খাওয়া বেড়ে গিয়েছে আরও কয়েক গুণ। ভারতে করোনা ভাইরাসে সংক্রমিতের সংখ্যা হঠাৎ করেই বাড়তে থাকে। এখনও পর্যন্ত দেশএ ৩৯৬ জন করোনা আক্রান্তের হদিশ মিলেছে। তাছাড়া মৃত্যু হয়েছে ৮ জনের।

ভরসা হারিয়েছেন বিনিয়োগকারীরা
করোনা রুখতে সবরকম ব্যবস্থা নেওয়ার কথা সরকার জানালেও তাতে মানুষের মনের আশঙ্কা দূর হচ্ছে না। বিনিয়োগকারীরা এই আশঙ্কার জেরে ঘরে টাকা তুলতে শেয়ার বেচার দিকেই ঝুঁকছেন যার জেরেই এই পতন বলে বিশেষজ্ঞদের মত। ক্রমেই ভারত স্টেজ ২ থেকে স্টেজ ৩-এর দিকে এগোচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। আর এর জেরে দেশের অর্থনীতি দিশেহারা পরিস্থিতিতে দাঁড়িয়ে।












Click it and Unblock the Notifications