Share Market: সেনসেক্স রেকর্ড সূচক অতিক্রম করল, নিফটিও পৌঁছল ঊর্ধ্বসীমায়

শেয়ার বাজার রেকর্ড সীমা অতিক্রম করল। বুধবার সেনসেক্স পৌঁছে যায় রেকর্ড সূচকে। এই প্রথম ৬৪ হাজারের ঘর টপকে গেল সেনসেক্স। সেইসঙ্গে নিফটিও পৌঁছল ঊর্ধ্বসীমায়। ১৯ হাজার পেরিয়ে গেল নিফটিক সূচক। কী কারণে শেয়ার বাজার এতটা ঊর্ধ্বমুখী হল, তা নিয়ে শুরু হয়েছে চর্চা।

এদিন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ও এইচডিএফসি ব্যাঙ্কের মতো হেভিওয়েট স্টক কেনাও ইতিবাচক গতিতে এগিয়েছে। তা সহায়তা করেছে সেনসেক্স ও নিফটির এই বিপুল বৃদ্ধিতে। যার ফলে সর্বকালীন রেকর্ড গড়তে সম্ভবপর হয়েছে শেয়ার মার্কেট।

সেনসেক্স সর্বাকালীন রেকর্ড সূচকে পৌঁছল

বুধবার ভারতীয় শেয়ার মার্কেটে বেঞ্চমার্ক ইক্যুইটি সূচকগুলি রেকর্ড উচ্চ স্তরে পৌঁছেছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় বাজার এবং বিদেশি তহবিল প্রবাহের কারণে সেনসেক্স সর্বকালীন রেকর্ড ৬৪ হাজার সূচকে এবং নিফটি ১৯ হাজারের শীর্ষে পৌঁছেছে।

আগের দিন যে সূচকে সেনসেক্স ছিল, এদিন সেই বিএসই সেনসেক্স ৬২১.০৭ পয়েন্ট লাফিয়ে বিকেলের সর্বকালের সর্বোচ্চ মাত্রা ৬৪০৩৭.১০-য় পৌঁছেছে। আর এনএসই নিফটি ১৯৩.৭৮৫ পয়েন্ট বেড়ে ১৯,০১১.২৫-এ পৌঁছেছে।

সেনসেক্স সর্বাকালীন রেকর্ড সূচকে পৌঁছল

বিশেষজ্ঞরা আরো জানিয়েছেন, শুভ বেঞ্চমার্ক ইক্যুইটির বৃদ্ধিই নয়, প্রতিষ্ঠান ও খুচরা কেনাকাটার ফলেও নিফটি একটি নতুন সর্বকালের উচ্চতায় পৌঁছেছে। মার্কিন অর্থনৈতিক তথ্যের উন্নতি এবং চিনের নতুন উদ্দীপনা এই উন্নতিতে সাহায্য করেছে বলে জানিয়েছেন এইচডিএফসি সিকিউরিটিজ লিমিটেডের এমডি ও সিইও ধীরাজ রেলি।

সেনসেক্স প্যাক থেকে, এনটিপিসি, টাটা মোটরস, টাইটান, লারসেন অ্যান্ড টুব্রো, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, ইন্ডাসইন্ড ব্যাঙ্ক, ইনফোসিস, এইচডিএফসি ব্যাঙ্ক এবং পাওয়ার গ্রিড এদিন প্রধান লাভকারী প্রোডাক্টের মধ্যে ছিল। পিছিয়ে ছিল উইপ্রো এবং টেক মাহিন্দ্রা।

সেনসেক্স সর্বাকালীন রেকর্ড সূচকে পৌঁছল

এশিয়ান বাজারে টোকিও ও হংকং সবুজ সংকেতে ছিল। সিউল ও সাংহাই কম লেনদেন করেছে। ইতিবাচক অঞ্চলে ছিল ট্রেডিং ইউরোপীয় বাজার। মঙ্গলবার থেকে মার্কিন বাজারগুলি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এর ফলে গত কয়েকদিনের চেষ্টার পর নিফটি শেষপর্যন্ত আগের উচ্চতা অতিক্রম করতে সক্ষম হয়েছে।

এদিন শেয়ার মার্কেট অবশ্য ৬৪ হাজারের ঊর্ধ্বসীমায় শেষ করতে পারেনি। তা থেকে একটু নেমে ৬৩,৯১৫-তে শেষ হয়েছে। আর নিফটি শেষ করেছে ১৯ হাজারের ছিক নীচে ১৮৯০০-য়। ডি-স্ট্রিট এদিন রেকর্ড ব্রেকিং পারফর্ম্যান্স করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+