Share Market: সেনসেক্স ৮০০ পয়েন্ট লাফিয়ে রেকর্ড সূচকে পৌঁছল, নিফটিও পৌঁছল ঊর্ধ্বসীমায়
শেয়ার বাজার লাফিয়ে বড়ল শুক্রবারও। বুধবার ৬৪ হাজার অতিক্রম করেও পড়ে গিয়েছিল। কিন্তু শুক্রবার ৬৪ হাজারের গণ্ডি পেরিয়ে গেল সেনসেক্ট। নিফটিও পেরিয়ে গেল ১৯ হাজারের আঁকড়া। এদিন এক লাফে ৮০০ পয়েন্ট পেরিয়ে রেকর্ড সীমা অতিক্রম করে সেনসেক্স।
বুধবার প্রথম ৬৪ হাজারের গণ্ডি টপকে গিয়েছিল সেনসেক্স। সেইসঙ্গে নিফটিও পৌঁছেছিল ঊর্ধ্বসীমায়। ১৯ হাজার পেরিয়ে ছিল নিফটির সূচক। কিন্তু দিনের শেষে সেনসেক্স ও নিফটি ঈষৎ নেমে যায়।তবে শুক্রবার তা সুদে-আসলে পুষিয়ে একেবারে ঊর্ধ্বসীমায় বিরাজ করছে।

শেয়ার বাজার বুধবার থেকেই ঊর্ধ্বমুখী হতে শুরু করে। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ও এইচডিএফসি ব্যাঙ্কের মতো হেভিওয়েট স্টকের ক্রয় ইতিবাচক গতিতে বাড়ায় সেনসেক্স ও নিফটি বিপুল হারে বৃদ্ধি পেয়েছে। যার ফলে সর্বকালীন রেকর্ড গড়ে বুধবার প্রথমবার ৬৪ হাজার ছাড়িয়ে গিয়েছিল সেনসেক্স।
ভারতীয় শেয়ার মার্কেটে বেঞ্চমার্ক ইক্যুইটি সূচকগুলি রেকর্ড উচ্চ স্তরে পৌঁছনোর পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় বাজারের মতো বিদেশি তহবিলেও প্রবাহের কারণে সেনসেক্স সর্বকালীন রেকর্ড ৬৪ হাজার সূচকে পৌঁছে যায়। নিফটি ১৯ হাজারের শীর্ষে পৌঁছেছে।

তারপর শুক্রবার আগের দিন সূচকের থেকে ৮০০ পয়েন্ট বাড়িয়ে ৬৪৭১৮-য় পৌছে যায় সেনসেক্স। নিফটি পৌঁছয় ১৯১৮০-তে। বুধবার শেয়ার মার্কেট বন্ধ হয়েছিল ৬৩,৯১৫ সেনসেক্স ও ১৮৯০০ নিফটিতে। কিন্তু শুক্রবারের শুরু থেকেই তা ব্যাট চালাতে শুরু করে।
একেবারে টি২০-র মেজাজে ব্যাট চালিয়ে সেনসেক্স নতুন রেকর্ড মাত্রা অর্জন করে। নিফটিও তাই। আর বুধবার প্রথম বিএসই সেনসেক্স ৬২১.০৭ পয়েন্ট লাফিয়ে সর্বকালের সর্বোচ্চ মাত্রা ৬৪০৩৭.১০-য় পৌঁছেছিল। আর এনএসই নিফটি ১৯৩.৭৮৫ পয়েন্ট বেড়ে ১৯,০১১.২৫-এ পৌঁছেছিল সেই মাত্রা এদিন অতিক্তম করে নয়া রেকর্ড গড়ল শেয়ার বাজার।

এই বেঞ্চমার্ক বিগত ১১ মাসেরও বেশি সময়ের মধ্যে তার সেরা সপ্তাহ লগ করেছে এবং টানা চতুর্থ মাসের জন্য বৃদ্ধির ধারা বজায় রেখেছে। বিশ্লেষকরা শক্তিশালী বৈদেশিক প্রবাহ, শীতল মুদ্রাস্ফীতি এবং স্থির কর্পোরেট আয় বৃদ্ধিকে ভারতীয় ইক্যুইটি বৃদ্ধির মূল কারণ হিসাবে উল্লেখ করেছেন।
হেভিওয়েট আইটি সূচক এবং স্বয়ংক্রিয় সূচক প্রতিটি ২ শতাংশ বৃদ্ধির সঙ্গে ১৩টি প্রধান সেক্টরাল সূচকের মধ্যে ১২টি লাভ করেছে। অটো এবং ব্যাঙ্ক সূচকগুলিও সর্বকালের উচ্চতায় পৌঁছে গেছে। মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, হিরো মোটোকর্প এবং মারুতি সুজুকির মতো অটো স্টকগুলি জুনের বিক্রয় ডেটা রিপোর্ট করার আগে শীর্ষ নিফটি লাভকারীদের মধ্যে ছিল৷












Click it and Unblock the Notifications