করোনা প্রকোপেও ১০ বছরের রেকর্ড ভেঙে ঊর্ধ্বমুখী শেয়ার বাজার!

বিশ্বে করোনা ভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়তেই ধস নামে বিশ্ব অর্থনীতিতে। সেই প্রকোপে জর্জরিত হয় ভারতও। গত কয়েক সপ্তাহ ধরে ক্রমাগত ভাবে পতন দেখা যায় বম্বে ও ন্যাশনাল শেয়ার বাজারে। তবে সেই গ্রাফ আজ উল্টো পথে ধেয়ে উর্ধ্বমুখী হয় শেয়ার বাজার। এর ফলে ৮ হাজার কোটি টাকা চলে আসে বিনিয়োগকারীদের পকেটে।

এক লাফে ২৪০০ পয়েন্ট ওঠে সেনসেক্স

এক লাফে ২৪০০ পয়েন্ট ওঠে সেনসেক্স

আজ এক লাফে ২৪০০ পয়েন্ট ওঠে সেনসেক্স। যা শতাংশের নিরিখে প্রায় ৯ শতাংশ। গত দশ বছরের নিরিখে তা রেকর্ড লাফ। মঙ্গলবার শেয়ার সূচক সেনসেক্স বেড়ে দাঁড়ায় ৩০,০৬৭.২১ পয়েন্টে।

কোন কোন শেয়ারের দাম বাড়ে আজ?

কোন কোন শেয়ারের দাম বাড়ে আজ?

এদিন সেনসেক্সের অধীনে থাকা ইন্ডাসইন্ড ব্যাঙ্ক, অ্যাক্সিস ব্যাঙ্ক ও হাল-এর শেয়ারের দাম বাড়ে। নিফটির অন্তর্গত যে শেয়ারগুলির দাম বেড়েছে, তাদের মধ্যে আছে সিপলা, ডক্টর রেড্ডিস এবং জেএসডব্লু স্টিল। এছাড়া রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, এইচডিএফসি টুইনস, আইসিআইসিআই ব্যাঙ্ক এবং কোটাক ব্যাঙ্কের শেয়ারেরও দাম বাড়ে।

বিশ্ববাজার ওঠায় ঊর্ধ্বমূখী হয় সেনসেক্স

বিশ্ববাজার ওঠায় ঊর্ধ্বমূখী হয় সেনসেক্স

বিশেষজ্ঞদের মতে গত কয়েকদিনে ইতালি ও আমেরিকায় মৃতের সংখ্যা কমার কারণে এদিন বিশ্বের বিভিন্ন শেয়ার বাজারের সূচক ওঠে। সেই প্রভাবেই ভআরতের শেয়ার বাজার উর্ধ্বমুখী হয়। ভারত বাদে এদিন সাংহাই, হংকং, টোকিও এবং সিওলের শেয়ার বাজারো চাঙ্গা হয়েছে। সেখানে সূচক উঠেছে আট শতাংশ পর্যন্ত। বিশ্ব বাজারে অপরশোধিত তেলের দাম ব্যারেল পিছু বেড়েছে ১.৬২ শতাংশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+