Share Market: সর্বকালীন রেকর্ড গড়ে নিফটি ছাড়াল ২০ হাজারের গণ্ডি, সেনসেক্সও বাড়ল লাফিয়ে
শেয়ার বাজার সপ্তাহের শুরুতেই বিরাট লাফ দিল। সোমবার শেয়ার বাজার খুলতেই উত্থান হতে শুরু করে। দিনের শেষে সর্বকালীন রেকর্ড গড়ে নিফটি ২০ হাজারের গণ্ডি ছাড়িয়ে গেল। একইসঙ্গে বৃদ্ধি হল সেনসেক্সেরও। সোমবার বাজার বন্ধের সময় সেনসেক্স পৌঁছল ৬৭৫৭১-এ।
ভারতের রাজধানী দিল্লিতে সম্প্রতি বসেছিল মেগা ৬২০ শীর্ষ সম্মেলন। তা শেষ হওয়ার একদিন পরেই শেয়ার বাজারে সূচক সর্বোচ্চ রেকর্ড গড়ল। নিফটি সর্বকালীন উচ্চতায় পৌঁছল এদিন। ২০ হাজার পয়েন্ট অতিক্রম করে ছাড়িয়ে যায় নিফটি ৫০-এর শেয়ার সূচক। তবে শেয়ার মর্কেট বন্ধের সময়ে তা নেমে আসে ২০ হাজারের ঠিক নীচে।

শেয়ার বাজার টানা সপ্তমদিন অগ্রগতির ধারা বজায় রাখল। তার ফলেই নিফটি ২০ হাজারের গণ্ডি ছুঁয়ে ফেলতে সমর্থ হল। সর্বকালের সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে নিফটি। জি-২০ শীর্ষ সম্মেলনের পরেই এই উত্থানে বিনিয়োগকারীরাও আশাবাদী।
বিএসই সেনসেক্স শুক্রবার বন্ধ হয়েছিল ৬৭১২৭-এ। এদিন তা আরও বেড়ে ৬৭,৫৭১.৯০-এ পৌঁছয়। এদিকে এশিয়ান বাজার, সাংহাই লাভের মুখ দেখেছে। সিউল, টোকিও এবং হংকং-এর শেয়ার কম লেনদেন করেছে। শুক্রবার মার্কিন বাজার সবুজে শেষ হয়েছে।
গ্লোবাল অয়েল বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুড ০.১৮ শতাংশ কমে ৯০.৪৯ ডলার হয়েছে ব্যারেল প্রতি। জুনের শেষ সপ্তাহ থেকেই তরতরিয়ে বাড়ছে সেনসেক্স ও নিফটি। বর্তমানে তা সর্বকালীন রেকর্ড গড়ে নয়া উচ্চতায় পৌঁছেছে।












Click it and Unblock the Notifications