শেয়ার বাজারে বড় ধস, একদিনে ১১৪৫ পয়েন্ট পতন সেনসেক্সের! ৫০ হাজারের নিচে নামল সূচক

বড়সড় ধস দেখা গেল শেয়ার বাজারে। একদিনের মধ্যে বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক ১১৪৫ পয়েন্ট পড়ে গিয়েছে। এদিন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, এইচডিএফসি, টিসিএস-এর শেয়ারের দাম পড়েছে। এদিন শেয়ার বাজারের সূচক ২.২৫ শতাংশ পতন হয় যার জেরে ৫০ হাজারের গণ্ডির নিচে নেমে যায় সেনসেক্স।

শেয়ার বাজারে বড় ধস, একদিনে ১১৪৫ পয়েন্ট পতন সেনসেক্সের! ৫০ হাজারের নিচে নামল সূচক

এদিন সেনসেক্স নেমে গিয়ে ৪৯,৭৪৪.৩২ পয়েন্টে গিয়ে দাঁড়ায়। এছাড়া নিফটিতেও বড় পতন লক্ষ্য করা যায়। এনএসই-র সূচক এইদিন পতন হয় ২.০৪ শতাংশ। এদিন বাজারের লেনদেনের মুহূর্তে নিফটি দাঁড়িয়ে ছিল ১৪,৬৭৫.৭০ পয়েন্টে। এদিন টেক মহিন্দ্রা, অ্যাক্সিস ব্যাঙ্ক, ইন্দাইন্ড ব্যাঙ্ক, টিসিএস ছাড়াও ডঃ রেড্ডির শেয়ারের দামও ছিল নিম্নমুখী।

এদিন মূলত ফ্ল্যাট লাইনেই লেনদেন শুরু হয়েছিল। এরপর দুপুর গড়াতেই নিম্নমুখী গ্রাফ দেখা যায় বাজারে। মূলত পশ্চিমা বাজারে পতনেরে প্রভাব এদিন ভারতীয় স্টক এক্সচেঞ্জের উপর পড়ে। এদিন হংকং, টোকিও, সিওলের শেয়ার বাজারও নিম্নমুখী ছিল। এদিকে এদিন অপরিষোধিত জ্বালানি তেলের দাম ব্যারেল প্রতি ০.৬৬ শতাংশ বেড়ে যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+