দীপাবলিতে মুহুরত ট্রেডিংয়ে লম্বা লাফ, সেনসেক্স বাড়ল ৬৫০! নিফটিও হল ঊর্ধ্বমুখী
দীপাবলিতে মুহুরত ট্রেডিংয়ে লম্বা লাফ, সেনসেক্স বাড়ল ৬৫০! নিফটিও হল ঊর্ধ্বমুখী
দীপাবলির সন্ধ্যায় শেয়ার মার্কেট ফের ঘুরে দাঁড়াল। দীপাবলি মুহুরত ট্রেডিংয়ে লম্বা লাফ দিয়েই শুরু হল সপ্তাহের প্রথম দিনের শেয়ার মার্কেটের অভিযান। দীপাবলিতে মুহুরত ট্রেডিংয়ে দুর্দান্ত শুরু করল বুলসরা। এদিন আশানুরূপ বৃদ্ধি হয়েছে সেনসেক্স ও নিফটির। সেনসেক্স এক লাফে বাড়ল ৬৫০! নিফটিও হল ঊর্ধ্বমুখী।

সবার জন্য বাজার খুলতেই ফের গতি
এদিন সেনসেক্স ও নিফটিতে বড় গতি লক্ষ্য করা গিয়েছে মার্কেট খুলতেই। ফলে শেয়ার মার্কেটের এই ঘুরে দাঁড়ানো দীপাবলির এই সন্ধ্যায় খুশির হাওয়া ছড়িয়ে দিয়েছে। বড় স্টকের মধ্যে রিলায়েন্স প্রি-ওপেনিং শেষে লালে ট্রেড করেছিল। সবার জন্য বাজার খুলতেই ফের গতি পেতে শুরু করে এই স্টক।

নিফটি-সেনসেক্স দীপাবলির দিন ঊর্ধ্বমুখী
নিফটি-সেনসেক্স দীপাবলির দিন শেয়ারবাজারে এনএসই-র ৫০ শেয়ার সূচক নিফটি ২০০.২০ পয়েন্ট বা ১,১৪ শতাংশের বেশি উপরে ওঠে। নিফটি-৫০ খোলে ১৭৭৭৬.৫০ পয়েন্টে। আর সেনসেক্সও লাফ দিয়ে উঠেছে ৬৫৯.৪০ পয়েন্ট। বা ১.১১ শতাংশ তাঁর ঊর্ধ্বমুখী গতি। এদিন সেনসেক্স খুলেছে ৫৯,৯৬৬ পয়েন্টে।

প্রি-ওপেনিংয়ে মাত, পরে একটু গতি কমে
সোমবার স্টক মার্কেটের প্রি-ওপেনিংয়ে এনএসই-র নিফটি ১৭৯ পয়েন্ট বা ১.০২ শতাংশের বেশি উঠে ১৭৭৫৫ হয়। তবে পরবর্তী সময়ে তা ফের ৯২ পয়েন্ট নেমে আসে। এর ফলে রিলায়েন্স, টাইটান, ডিমার্ট, আইসিআইসিআই-তে ১ শতাংশের বেশি বা এক শতাংশের কম গতি নিয়ে চলতে শুরু করে।

দীপাবলিতে কী এই মুহুরত ট্রেডিং
দীপাবলিতে দেবী ধনলক্ষ্মীর আরাধনায় ব্রতী হন বিনিয়োগকারীরা। বিনিয়োগকারীরা মনে করেন এই বিশেষ দিনে বিনিয়োগ করলে ধনদেবীর আশীর্বাদ লাভ হয়। তাই দীপাবলিতে সন্ধ্যেবেলায় নিয়ম ভেঙে খোলে বাজার। বিশেষ মুহুরত স্টকে বিনিয়োগ করেন ইনভেস্টররা। একেই বলে মুহুরত ট্রেডিং। এদিন তা লাভের মুখ দেখালেও পরবর্তীতে তা ফের পড়তে শুরু করে।

কবে শুরু হয় মুহুরত ট্রেডিং
১৯৫৭ সালে প্রথম বিএসই-তে এই মুহুরত ট্রেডিং শুরু হয়। পরবর্তীকালে যা ১৯৯২ সালে এনএসই-তেও শুরু হয়। এই মুহুরত ট্রে়ডিংয়ের সময়কে খুবই শুভ মানা হয়। তাই নিজেদের পছন্দের শেয়ারে বিনিয়োগ করেন বিনিয়োগকারীরা। এক ঘণ্টার ট্রেডিং সেশনের মধ্যেই চলে এই প্রক্রিয়া

দীপাবলির দিনই হিন্দু নববর্ষের সূচনা!
দীপাবলির দিনই হিন্দু নববর্ষের সূচনা বলে ধরা হয়। এই দিনই গুজরাতি ও মারোয়াড়িরা তাদের পুরনো খাতা বন্ধ করে নতুন খাতার সূচনা করেন। হালখাতার উপর স্বস্তিক চিহ্ন দিয়ে শুরু হয় নতুন বছরের আর্থিক যাত্রা। এই দিনটিকে হিন্দু নববর্ষ অনুযায়ী সমবত বলা হয়। এবার সমবতের বছর ২০৪৯। দালাল স্ট্রিটে শেয়ার মার্কেটে এইদিন বেশি অস্থিরতা দেখা যায় না। দীপাবলির এইদিন বেশিরভাগ সময়টাই সবুজে যাত্রা করে স্টক মার্কেট বা শোর মার্কেট।












Click it and Unblock the Notifications